লিওপোল্ড এস্টেটের বাসিন্দাদের নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩
পূর্ব লন্ডনের লিওপোল্ড এস্টেট ও আশেপাশের এলাকার সংখ্যালঘু বাসিন্দাদেরকে নিয়ে এক ঈদ পুর্নমিলনী ও ৯৯ সেন্ট পোলস ওয়ে নতুন সেন্টার এলাকাবাসীদের জন্য নামাজ পড়া এবং ধর্মীয় ক্লাসের ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে শুরু করা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৯ জুলাই রবিবার লিওপোল্ড কমিউনিটি কালচারেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ষ্টিবন প্রাইমারি স্কুল হলে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আকছার হোসাইন।
জেনারেল সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দীন আহমদ ও জয়েন সেক্রেটারী জারিফ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে এলাকার সকল ধর্মের পরিবারসহ প্রধান ও বিশেষ অতিথি, মহিলা-মসজিদ কমিটির সদস্য, কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ঈদের আনন্দ উপভোগ করেন।
সভাপতির স্বাগত বক্তব্যের পর জেনারেল সেক্রেটারী হেলাল উদ্দীন আহমদ ২০১২ সংগঠনের প্রতিষ্ঠা থেকে নিয়ে এ যাবত পর্যন্ত কার্যক্রমের বিবরনী উপস্থিত সকলের কাছে তুলে ধরেন। তিনি জানান, সেন্টারটি দীর্ঘ ১৮ মাস অস্থায়ীভাবে চালানোর পর কাউন্সিলের কথা মতে নতুন বিল্ডিং তৈরীর জন্য ২০২০ সালের জানুয়ারী মাসে কাউন্সিলের কাছে চাবি হস্তান্তর করা হয়। বর্তমানে বিল্ডিং তৈরি হওয়ার জন্য এলাকাবাসী অপেক্ষমাণ ছিলেন। পুরাতন ৯৯ সেন্ট পোলস ওয়ে সার্জারী পাওয়ার পিছনে তৎকালীন কাউন্সিলার খসরু মিয়া, মতিনুজ্জামান, রাসেল সানডার, ডেভিড এডগার, আসমা ইসলাম এবং সাবেক মেয়র জন বিগস এর ভূমিকা ও সাহায্য ছিল প্রসংসার দাবিদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার কাউন্সিলর জাহেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, কেবিনেট মেম্বার কাউন্সিলার ইকবাল হোসাইন, মীরপুর হাইস্কুলের ডেপুটি হেড টিচার মাস্টার আমীর উদ্দীন আহমেদ, কেবিনেট মেম্বার কাউন্সিলার আবু তালহা চৌধুরী, কাউন্সিলার সাবিনা খান, কাউন্সিলার লিলু আহমদ, সাবেক কাউন্সিলার শাহ আলম শাহ পরান মসজিদের ভাইস চেয়ারম্যন আলহাজ মোহাম্মদ নুর বকস, বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল জামাল নুরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, লিওপোল্ড সেন্টারের সাবেক ইমাম ও খতিব আবুল বয়ান মোহাম্মদ হাসান, সাবেক ছাত্রী ছাফিরা সিরাজি, স্থানীয় বাসিন্দা আলহাজ সেলিম মিয়া, টিচার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী মিছবা উদ্দীন কামাল, এডুকেশন সেক্রেটারী আব্দুস শহিদ চৌধুরী হাজী হাবীব,ও অর্গেনাইজিং সেক্রেটারী মফিজুর রহমান বাদল প্রমুখ।
নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সহযোগিতায় নতুন সেন্টারটিতে খুব শিগগিরই নামাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে বলে সবাই আশা প্রকাশ করেছেন।- সংবাদ বিজ্ঞপ্তি

