|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. পুলিশের অনুমতি না পেয়ে সিলেটের সমাবেশ পেছাল জামায়াত

পুলিশের অনুমতি না পেয়ে সিলেটের সমাবেশ পেছাল জামায়াত


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩

দেশ ডেস্ক:: সিলেটের রেজিস্ট্রারি মাঠে আজ শনিবার সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছিল মহানগর জামায়াত। শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় সেই সমাবেশ পিছিয়ে ২১ জুলাই করতে চায় দলটি। সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।

শনিবার দুপুর ১২টায় সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নগর জামায়াতের আমির আশা প্রকাশ করেন, ২১ জুলাই সমাবেশ করতে তাঁরা পুলিশের অনুমতি পাবেন। আবারও অনুমতি পাওয়া না গেলে সমাবেশ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুনরায় আবেদন করবেন এবং সহযোগিতা চাইবেন। দেশের আইনশৃঙ্খলা অবনতি হয় কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচিতে জামায়াত যাবে না।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জামায়াত নেতা ফখরুল ইসলাম বলেন, ১০ দফা দাবিতে আজ শনিবার বেলা ২টায় জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে। কিন্তু কোন কারণে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। জাতির চরম ক্রান্তিলগ্নে পুলিশ প্রশাসনের এমন সিদ্ধান্তে সিলেটবাসী বিস্মিত, হতবাক এবং জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। এর মাধ্যমে দেশে নাগরিক অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই, সেটি আরেকবার প্রমাণ হলো।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে জামায়াতকে মাঠে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। এরপরও জামায়াত রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে সদা সক্রিয়। আজ শনিবার রেজিস্টারি মাঠে সমাবেশের জন্য ৫ জুলাই সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে পুলিশের সহযোগিতা কামনা করা হয়েছিল। সমাবেশের জন্য প্রচার প্রচারণা চালানো হয়। ১২ জুলাই দলের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তখনো অনুমতি দেওয়া হবে না বলে কোনো কিছু জানানো হয়নি। বরং আশ্বস্ত করা হয়েছিল আবেদন বিবেচনায় রয়েছে। গতকাল শুক্রবার রাতে মৌখিকভাবে জানানো হয়, সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

পুলিশের এমন সিদ্ধান্তে হতভম্ব হয়েছেন জানিয়ে জামায়াত নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘কিসের ভিত্তিতে অনমুতি দেওয়া হয়নি, সেটি আমাদের জানানো না হলেও বিভিন্ন সংবাদমাধ্যমে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, নাশকতার আশঙ্কা থেকে অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি রাজধানীতে দলের সমাবেশ নিয়ে এরূপ আশঙ্কা করেছিল পুলিশ। কিন্তু জামায়াত শান্তিপূর্ণভাবে সে সমাবেশ সফলের মাধ্যমে প্রমাণ করেছে নাশকতার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই।’

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার গুঞ্জনের বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অসত্য, বানোয়াট, বিভ্রান্তিমূলক। জাতিকে বিভ্রান্তি করার জন্য জামায়াতের ইমেজকে নষ্ট করার জন্য একটি অপকৌশল এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি প্রচার করছেন।’

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top