|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে মঙ্গলবার আবারও আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

সিলেটে মঙ্গলবার আবারও আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩

দেশ ডেস্ক:: সিলেটে আবারও আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে। আগামী মঙ্গলবার আওয়ামী লীগ শান্তি শোভাযাত্রা করবে আর বিএনপি সরকারের পদত্যাগের দাবিতে পদযাত্রা করবে। তবে অন্য সময়ের মতো এবার একই সময়ে না হয়ে এবার পৃথক দুটি সময়ে এসব কর্মসূচি পালন করবেন দুই দলের নেতা-কর্মীরা।

বিএনপি নেতারা বলেন, পদযাত্রা তাঁদের দলের পূর্বনির্ধারিত কর্মসূচি। গতকাল শুক্রবার রাতে তাঁরা এ নিয়ে প্রস্তুতি সভাও করেন। এর মধ্যে আজ শনিবার সকালে আওয়ামী লীগ মঙ্গলবারই কর্মসূচির ডাক দিয়েছে। এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আর আওয়ামী লীগ নেতা বলছেন, এটা তাঁদের দলের ধারাবাহিক কর্মসূচি।

শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এতে বলা হয়, আগামী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে। শোভাযাত্রাটি নগরের রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হবে।

কর্মসূচিতে জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বলেন, এটা রাজপথে আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি। এটা কোনো পাল্টা কর্মসূচি নয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এটা পালন করছেন।

এদিকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ঘোষিত এক দফা দাবি আদায়ে সিলেটে মঙ্গলবার বেলা দুইটায় নগরের রেজিস্টারি মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি হবে। এ কর্মসূচি সফল করতে শুক্রবার রাতে আয়োজক সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। কর্মসূচিতে সিলেটের সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করার জন্য দলীয় নেতা-কর্মীদের সভা থেকে আহ্বান জানানো হয়।

নগরের তাঁতীপাড়া এলাকায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে জাতি এখন ঐক্যবদ্ধ হয়েছে। সরকার পতনের এক দফা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেন না।

প্রস্তুতি সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আশিক উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন ও নজিবুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা সুরমান আলী, যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, হাসান পাটোয়ারী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি এক দফার আন্দোলনে রাজপথে নেমেছে। এ আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

যোগাযোগ করলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি যেকোনো কর্মসূচি ডাকলে কয়েক মাস ধরে আওয়ামী লীগও একই দিন পাল্টাপাল্টি কর্মসূচি ডাকছে। এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তারা বিএনপির কর্মসূচির আগের দিন অথবা পরের দিন কর্মসূচি ডাকতে পারত। তা না করে উদ্দেশ্যমূলকভাবে তারা একই দিন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top