|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে অসামাজিক কার্যকলাপ দমন অভিযান : এক হাজারটি নোটিশ প্রদান

টাওয়ার হ্যামলেটসে অসামাজিক কার্যকলাপ দমন অভিযান : এক হাজারটি নোটিশ প্রদান


প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩

এএসবি সম্পর্কে রিপোর্ট করতে বাসিন্দাদের উদ্বুদ্ধ করলেন মেয়র লুৎফুর ও কেবিনেট মেম্বার তালহা

টাওয়ার হ্যামলেটস্ বারায় অসামাজিক এবং অগ্রহণযোগ্য আচরণ মোকাবেলা করার জন্য পরিচালিত সেইফার নেইবারহুড অপারেশন বা অভিযানের সময় এক হাজারটির মত জরিমানা নোটিশ জারি করা হয়।
সর্বশেষ পরিসংখ্যানে জানা যায়, ২০২২ সালের  মার্চ থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত সময়কালে ৮০০ টি মৌখিক সতর্কীকরণ, ২৮০ টি লিখিত সতর্কীকরণ এবং ৬০০ টি অসামাজিক আচরণের (এএসবি) জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ সময় ইউনিফর্ম পরিহিত টহলদানের মোট ঘন্টা ছিল ১৪,০০০।
এছাড়াও ৫০টি নাইট্রাস অক্সাইড জব্দ করা হয় এবং পাবলিক প্লেসে প্রস্রাব করার অপরাধে ১০৫টি জরিমানা, যত্রতত্র ময়লা ফেলার জন্য ৮৫ টি জরিমানা, রাস্তায় লাইসেন্সবিহীন ব্যবসা করার জন্য ১৪৩টি জরিমানা এবং একটি পাবলিক প্লেসে নাইট্রাস অক্সাইড ব্যবহার করার জন্য ১৫৯টি জরিমানা করা হয়েছে।
১ জুলাই থেকে শুরু হয়ে এক সপ্তাহব্যাপি চলা এন্টি–সোশ্যাল বিহেভিয়ার উইক বা অসামাজিক আচরণ সপ্তাহের প্রক্কালে সর্বশেষ এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
সমাজবিরোধী কার্যকলাপ সম্পর্কে কীভাবে রিপোর্ট করতে হয় তা তুলে ধরতে এবং রিপোর্ট করার ব্যাপারে বাসিন্দাদেরকে উৎসাহিত করার জন্য কাউন্সিল বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করে। এমনই এক অনুষ্ঠানে মেট পুলিশের প্রতিনিধি, এএসবি টিম, টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট টিম (থিও) এর সদস্যদের সাথে যোগ দিয়েছিলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ কাউন্সিল আবু তালহা চৌধুরী।
৬ জুলাই স্টেপনীর শ্যান্ডি পার্কে আয়োজিত এই গণসচেতনতামূলক অনুষ্ঠানে মেয়র স্থানীয় বাসিন্দাদের সাথেও তাদের সার্বিক নিরাপত্তার নানা দিক নিয়ে কথা বলেন। পরে মেয়র এবং কেবিনেট মেম্বার আবু তালহা অফিসারদের সাথে নিয়ে স্টেপনির বেন জনসন রোড মার্কেট পরিদর্শন করেন। এসময় মেয়র লুৎফুর রহমান কমিউনিটির নিরাপত্তাকে তার সর্বাধিক অগ্রাধিকারগুলোর অন্যতম একটি বলে উল্লেখ করেন এবং সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে কাউন্সিলকে রিপোর্ট করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান।
যে সকল বাসিন্দা এএসবি সম্পর্কে রিপোর্ট করেছেন এবং সমস্যাটি সফলভাবে মোকাবেলা করেছেন তারা তাদের গল্পগুলি শেয়ার করছেন যাতে অন্যরা রিপোর্ট করতে উৎসাহিত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেথনাল গ্রীনের একজন বাসিন্দা বলেছেন, “তাদের আবাসিক রাস্তায় গাড়ি পার্কিং, উচ্চস্বরে গান বাজানো, নাইট্রাস অক্সাইড ব্যবহার এবং অতিরিক্ত উচ্চ শব্দজনিত সমস্যা ব্যাপারে তারা কাউন্সিলের সাথে যোগাযোগ করেছিলেন।”
বাসিন্দা ব্যাখ্যা করেছেন: “পুরো রাস্তাটিই ছিল বিরক্তিকর। আমার একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত অবস্থা আছে এবং যদি আমি পর্যাপ্ত ঘুম না পাই, তবে আমার লক্ষণগুলি আরও খারাপ হয়। এই সমস্যাটি আমার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল। একটি গাড়ি ছিল যা বিশেষত খারাপ ছিল কিন্তু আমি তাদের থামতে বললে তারা বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে।”
তিনি বলেন, “আমি কাউন্সিল এবং আমার স্থানীয় কাউন্সিলরকে ইমেল করেছিলাম এবং তারা আমার ওয়ার্ডের এএসবি অফিসারের সাথে যোগাযোগ করেছিলেন যিনি একটি কর্মপরিকল্পনা তৈরি করেন। আমাদের কাছে গাড়ির নম্বর প্লেট থাকায় তারা গাড়ির মালিককে চিঠি লিখে বিরত থাকতে বলেছিলো। টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারররাও পরিদর্শন করেছেন। ধন্যবাদ, বিশেষ করে খারাপ গাড়িটি আর ফিরে আসেনি।”
তিনি বলেন, কাউন্সিল বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়ায় আমরা খুব সন্তুষ্ট হয়েছি। কারণ এটি আমার জীবনে বেশ প্রভাব ফেলছিল।”
কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেছেন, “আমরা জানি যে সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ আমাদের বারার বৃহৎ অংশেই একটি সমস্যা। যার কারণে আমরা এটি মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আমরা অতিরিক্ত থিও নিয়োগ খাতে ২.৯ মিলিয়ন পাউন্ড এবং আরো পুলিশের জন্য ১.৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছি।
তিনি বলেন, “তবে, এই সমস্যা মোকাবেলায় সফল হতে হলে অসামাজিক কার্যকলাপ সম্পর্কে আমাদের বাসিন্দাদেরকে অবশ্যই রিপোর্ট করতে হবে। যদিও আমরা সরাসরি সকল রিপোর্টের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে সক্ষম নাও হতে পারি, তথাপি আমরা প্রাপ্ত তথ্য ব্যবহার করে এএসবি-এর প্যাটার্নগুলির একটি ছবি তৈরি করতে পারি, যা অসামাজিক কার্যকলাপের হট—স্পটগুলিকে চিহ্নিত করতে এবং দক্ষতার সাথে সম্পদের ব্যবহারের মাধ্যমে সমস্যা মোকাবেলা করতে আমাদেরকে সাহায্য করে।
কাউন্সিলের ওয়েবসাইটে  (www.towerhamlets.gov.uk/lgnl/community_and_living/community_safety__crime_preve/anti-social_behaviour/anti-social_behaviour.aspx) গিয়ে এএসবি সম্পর্কে রিপোর্ট করতে পারেন।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top