|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেট থেকে বিভাগীয় সমাবেশ শুরু করছে জামায়াত

সিলেট থেকে বিভাগীয় সমাবেশ শুরু করছে জামায়াত

প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৩

দেশ ডেস্ক:: ঢাকায় সমাবেশের পর এবার বিভাগীয় শহরে সমাবেশ করার পরিকল্পনা করেছে জামায়াতে ইসলামী। আগামী ১৫ জুলাই সিলেটে সমাবেশ করতে দলটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনে আজ অনুমতি চাওয়া হবে বলে নেতারা জানিয়েছেন।

পরবর্তীতে চট্টগ্রাম এবং বিভাগীয় বড় শহরে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির। দলের আমীরসহ নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ করবে দলটি। এক দশক পরে গত ১০ই জুন রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করে জামায়াতে ইসলামী। এরপর দলটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। আর এসবের মধ্যেই ঢাকার বাইরে বড় শহরে সমাবেশ করার উদ্যোগ নিয়েছে জামায়াত।

সমাবেশের বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমরা আগামী ১৫ই জুলাই সিলেট মহানগরীতে সমাবেশ করতে চাই। এজন্য বুধবার পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করবো।

সমাবেশের অনুমতি পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, আমরা আশা করছি পাবো। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকার আমাদের রাজনৈতিক সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এমন অবস্থায় যদি সমাবেশের অনুমতি পাওয়া যায় আমরা বিশ্বাস করি রাজধানীর সমাবেশের চেয়েও সিলেটে বেশি উপস্থিতি হবে।

সিলেটের রেজিস্ট্রি মাঠে সমাবেশ করতে অনুমতি চাওয়া হবে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, অনুমতির ব্যাপারে আমারা আশাবাদী, কারণ আমাদের রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও আমরা কোনো সংঘাতে জড়াবো না। আশাকরি আমাদের অনুমতি দেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top