যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অব্যাহত
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৩
পবিত্র ঈদ-উল আযহা উদযাপনের কারণে যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ জোন সমূহের নতুন জোনাল কমিটি গঠনের লক্ষ্যে চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী আগামী ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অব্যাহত থাকবে।
যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে যে সকল জোনাল কমিটির সদস্য সংগ্রহ/নবায়ন সম্পন্ন হয়েছে, তাদেরকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দলীয় দপ্তরে জমা দানের জন্য আহ্বান জানানো যাচ্ছে। দলীয় এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি

