বাংলাদেশ ওয়েলফেয়ার সমিতি ওয়াটফরডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩
বাংলাদেশ ওয়েলফেয়ার সমিতি ওয়াটফরড এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন সোমবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে শাহেদুল আলমকে সভাপতি ও এম কে এম চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটির পদপ্রাপ্ত অন্যরা হলেন, সহসভাপতি মোহাম্মদ শফিকুল আলম, যুগ্ম সম্পাদক শাইদুল আলম খান, কোষাধ্যক্ষ ইফতেখার আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজা, মিডিয়া ও প্রচার সম্পাদক এম রহমান লিটন।
সদস্যরা হলেন সুফিয়ান আনিসুল হক, সিকদার এস রহমান, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ মঈনুল ইসলাম, ইমরুল হুসাইন। সংবাদ বিজ্ঞপ্তি

