|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাংবাদিক এনাম চৌধুরীর পিতৃবিয়োগ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সাংবাদিক এনাম চৌধুরীর পিতৃবিয়োগ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, দ্য সানরাইজ টুডের সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট এনাম চৌধুরীর পিতা, সিলেটের ওসমানীনগর উপজেলার প্রবীণ আলেমেদ্বীন ও হাফেজে কোরআন লুৎফুর রহমান চৌধুরীর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, লুৎফুর রহমান চৌধুরী গত ১৯ জুন সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে সিলেটের থানাগাঁও খয়রাবাদ বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি ৩ ছেলে, ৭ মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। অসংখ্য ছাত্র, ভক্ত গুনগ্রাহীর প্রিয়জন হাফেজ লুৎফুর রহমান উসমানপুর ইউনিয়নের থানাগাঁও খয়রাবাদ বাজার মসজিদ প্রতিষ্ঠা করে সেখানে অবৈতনিক ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৪৫ বছর দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। হাফেজ লুৎফুর রহমান ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের সুদীর্ঘ ৫৫ বছর বিভিন্ন মসজিদে বিনা পারিশ্রমিকে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে গেছেন। বৃহত্তর এই অঞ্চলে ‘হাফিজসাব’ হিসেবে পরিচিত ব্যক্তিত্ব নীরবে সামাজিক কর্মকান্ডে ছিলেন নিবেদিতপ্রাণ । তিনি দীর্ঘদিন সিলেট শহরে চিকিৎসাধীন ছিলেন। ২০ জুন মঙ্গলবার বাদ জোহর থানাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। লন্ডনে বসবাসরত সাংবাদিক এনাম চৌধুরী তাঁর বাবার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top