|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. নিরপেক্ষ সরকার ছাড়া ভোট নয়: ফখরুল

নিরপেক্ষ সরকার ছাড়া ভোট নয়: ফখরুল


প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩

দেশ ডেস্ক:: বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কোনো ভোট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার আবারো ভোট চুরির নির্বাচন করার পায়তারা করছে।

ফখরুল বলেন, জনগণ তাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে চায়। কিন্তু বর্তমান শাসকগোষ্ঠী আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এটা সম্ভব না। সে কারণে বলেছি, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। যেন সে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে। তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো ভোট হবে না।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপি মিডিয়া সেলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে মিডিয়া সেলের এক বছরের কার্যক্রম নিয়ে তথ্য চিত্র তুলে ধরা হয়।

মির্জা ফখরুল বলেন, যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন সেসব রাজনৈতিক দলগুলো আজকে আমরা একসঙ্গে হয়েছি। যুগপৎ আন্দোলন করছি। লক্ষ্য একটিই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। এখানে বিএনপিকে ক্ষমতায় নিতে চাই একথাটা কখনোই মুখ্য নয়। মুখ্য হচ্ছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। যেটা ১৯৭১ সালে স্বপ্ন দেখেছিলাম, জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম।

বিএনপি মিডিয়া সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লে­খ করে বিএনপি মহাসচিব বলেন, ‘যেহেতু মূল ধারার মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারছে না- এটাও একটা বড় চ্যালেঞ্জ। বিভিন্ন কৌশলে এদেশে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে।’

‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গণমাধ্যমে নিয়ন্ত্রণে বিভিন্ন মিডিয়া, সংবাদপত্র-পত্রিকা বন্ধ করে দেওয়া, সাংবাদিক নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদিকদের কারাগারে প্রেরণ, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার তদন্ত না হওয়াসহ সরকারের বিভিন্ন নির্বতনমূলক তৎপরতা’ তুলে ধরেন মির্জা ফখরুল।

মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, ফরহাদ হালিম ডোনার, আবদুল হাই শিকদার, মজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের শাম্মী আখতার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান প্রমুখ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ পেশাজীবী নেতা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ডেনমার্কসহ কয়েকটি দেশের কূটনীতিকও ছিলেন এ অনুষ্ঠানে।

এছাড়াও জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ছিলেন।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top