|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে সুরমার পা‌নি বিপৎসীমার নিচে নেমেছে, বাড়ছে অন্য নদ-নদীতে

সিলেটে সুরমার পা‌নি বিপৎসীমার নিচে নেমেছে, বাড়ছে অন্য নদ-নদীতে

প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৩

দেশ ডেস্ক:: সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পা‌নি আবারও বিপৎসীমা থেকে নেমেছে। গতকাল রোববার সন্ধ‌্যায় পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছিল। আজ সোমবার সকালের হিসাব অনুযায়ী, নদীর ওই পয়েন্টে পানি বিপৎসীমা থেকে নেমেছে। তবে জেলার অন‌্য নদ-নদীতে পানি বাড়ছে।

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। গতকাল সন্ধ‌্যা ৬টায় ওই পয়েন্টে পানি ১২ দশমিক ৮৫ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। আজ সকাল ৬টা থেকে যা ১২ দশ‌মিক ৬১ সে‌ন্টিমিটারে নেমেছে। আর সকাল ৯টায় পানি প্রবাহিত হচ্ছিল ১২ দশ‌মিক ৬৭ সে‌ন্টি‌মিটার উচ্চতা দিয়ে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সিলেটের অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে গতকাল সন্ধ‌্যা ৬টায় পানি ৯ দশ‌মিক ৯৮ সেন্টি‌মিটার দিয়ে প্রবা‌হিত হ‌চ্ছিল। ওই পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় সিলেট পয়েন্টে পা‌নি ১০ দশ‌মিক ১৪ সে‌ন্টি‌মিটার দিয়ে প্রবা‌হিত হচ্ছিল।

কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানির বিপৎসীমা ১৩ দশমিক ৫ সেন্টিমিটার। আজ সকাল ৯ট‌ায় নদীর ওই পয়েন্টে পানি ১১ দশমিক ৬৮ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। সেখানে আজ সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ৮ দশমিক ৪৫ সেন্টিমিটার। গতকাল ওই পয়েন্টে ৮ দশ‌মিক ২৩ সে‌ন্টিমিটার দিয়ে পানি প্রবা‌হিত হ‌চ্ছিল।

সারি নদের সারিঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার, সেখানে গতকাল সন্ধ‌্যা ৬টায় পানি ১১ দশমিক ১৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ সকাল ৯টায় সে‌টি ছিল ১১ দশ‌মিক ২৫ সে‌ন্টি‌মিটার।

লুভা নদীর লুভাছড়া পয়েন্টে গতকাল ১৩ দশ‌মিক ৩২ সে‌ন্টি‌মিটার উচ্চতায় পানি প্রবা‌হিত হ‌চ্ছিল। আজ সকাল ৯টায় সেখানে পানি কিছুটা কমে ১৩ দশ‌মিক ৯ সে‌ন্টি‌মিটার দিয়ে প্রবা‌হিত হতে থাকে।

বন্যা পরিস্থিতির জন্য প্রস্তুতি আছে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এরই মধ্যে জানানো হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখার জন্য বলা হয়েছে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে জানিয়ে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় ১১২ মিলি‌মিটার বৃ‌ষ্টি হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top