|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত


প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩

দেশ ডেস্ক :: বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। গতকাল বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) সাবেক এই অ্যাটর্নিকে নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক পদে তিনি প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশি-আমেরিকান ।

৪৬ বছর বয়সী প্রথম নুসরাত জাহান আজীবনের জন্য নিউইয়র্কের পূর্বের জেলার বিচারকের দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের সব ফেডারেল বিচারক নিয়োগ দিয়ে থাকে সিনেট। নুসরাত ১০০ ভোটের মধ্য ৫০ ভোট পেয়ে নিয়োগ পেয়েছেন। যদিও ৪৯ ভোট পড়েছে তাঁর বিরুদ্ধে। আর একজন সিনেট সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও সিনেটর চাক শুমার গতকাল বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডেমোক্র্যাট নেতা শুমার টুইটারে নুসরাত চৌধুরীর একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘নুসরাত চৌধুরী আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের একজন আইনি পরিচালক (লিগ্যাল ডিরেক্টর)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তাঁর নাম সুপারিশ করতে পেরে আমি গর্ববোধ করছি।’

যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে ২৪ বছর ধরে দায়িত্ব পালন করা চাক শুমার আরও লিখেছেন, ‘নুসরাত চৌধুরী ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি প্রথম বাংলাদেশি এবং প্রথম মুসলিম নারী হিসেবে ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন।’

রক্ষণশীল ডেমোক্র্যাট জো মানচিন নুসরাতের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউনিফর্ম পরা আমাদের নারী-পুরুষের কট্টর সমর্থক হিসেবে, আমি মিসেস চৌধুরীর মনোনয়নের বিরোধিতা করেছি। কেননা, নুসরাতের অতীতের কিছু বক্তব্য আইন প্রয়োগের ব্যাপারে পক্ষপাতদুষ্ট।’

বাইডেন মনোনীত আরও দুই ফেডারেল বিচারকের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন মানচিন। তাঁরা হলেন নিউইয়র্কের দক্ষিণ জেলার বিচারক ডেলে হো এবং ১১তম সার্কিটের জন্য মার্কিন আদালতের আপিলের বিচারক ন্যান্সি আবুদু। তাঁরা মানচিনের সমর্থন ছাড়াই বিচারক নির্বাচিত হয়েছিলেন।

একবার এসিএলইউর রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর নুসরাত চৌধুরীর জাতিবিদ্বেষ এবং দরিদ্রদের সঙ্গে অসম আচরণের বিরুদ্ধে লড়াই ও অর্জন রয়েছে। এসিএলইউর ওয়েবসাইটে তাঁর জীবনীতে লেখা রয়েছে, নুসরাত যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনকারীদের নো-ফ্লাই তালিকা করতে সাহায্য করেছেন।

তিনি মুসলমানদের প্রতি বৈষম্যমূলক নজরদারির জন্য নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আদালত এ মামলায় রায়ে এফবিআইয়ের জাতি বৈষম্যমূলক নজরদারির রেকর্ড রাখার নির্দেশ দিয়েছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৪৬ বছর বয়সী নুসরাত চৌধুরী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ কুরাইশি।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top