|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া, কাউন্সিলর আফতাবের জামিন

সিলেটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া, কাউন্সিলর আফতাবের জামিন

প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩

সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান।

মঙ্গলবার (১৩ জুন) উচ্চ আদালত থেকে তিনি জামিন নেন। এছাড়া মহড়ার ঘটনায় বুধবার (১৪ জুন) সশরীরে উপস্থিত হয়ে মহড়ার ঘটনায় তার মনোনয়ন কেন বাতিল হবে না এই মর্মে ইসির জারি করা নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ৬ জুন সাঈদ মো. আবদুল্লাহ’র বাসার সামনে ৭/৮টি মোটরসাইকেলসহ ২০/২৫ জন যুবক মহড়া দেয়। এসময় মোটরসাইকেল থেকে এক যুবক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আবদুল্লাহ’র বাসার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে ভীতি প্রদর্শন করে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- মহড়ায় অংশ নেওয়া যুবকদের সাথে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানও ছিলেন। এ ঘটনায় গত শুক্রবার নির্বাচন কমিশনে অভিযোগ ও এয়ারপোর্ট থানায় আফতাব হোসেন খানকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন সাঈদ আবদুল্লাহ। মামলার পর থেকে কাউন্সিলর আফতাব হোসেন খান আত্মগোপনে চলে যান।

মঙ্গলবার তিনি উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেইন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার ছয় সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আফতাব হোসেন খানের আইনজীবী মো. আজমল হোসেন অর্ন্তবর্তীকালীন জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ইসি গত সোমবার কাউন্সিলর আফতাব হোসেন খানকে নোটিশ করে ইসি। নোটিশে উল্লেখ করা হয়েছে- ‘সিটি কপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে (কক্ষ নম্বর -৩১৪, নির্বাচন ভবন) আগামী ১৪ জুন বিকেল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।’

বুধবার ব্যাখা প্রদানের শেষ দিন। সকালে আফতাব হোসেন খান ইসিতে সশরীরে হাজির হয়ে তার বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top