|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মুহাদ্দিস তাফাজ্জুল হক ছিলেন ইসলামের এক ক্ষণজন্মা মহানায়ক : লন্ডনে স্মরণ সভায় বক্তারা

মুহাদ্দিস তাফাজ্জুল হক ছিলেন ইসলামের এক ক্ষণজন্মা মহানায়ক : লন্ডনে স্মরণ সভায় বক্তারা


প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩

লন্ডনে উপমহাদেশের শীর্ষ শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. মহান জীবনাদর্শ ও অতুলনীয় অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে গত ৪ জুন রবিবার বিকেল সাড়ে পাঁচটায় এই স্মরণ সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও স্মরণসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

লন্ডনের বিখ্যাত ফোর্ড স্কয়ার মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত সভায় ইউকের বিভিন্ন শহর থেকে হযরত শায়খ হবিগঞ্জীর ভক্ত অনুরক্ত সর্বস্তরের উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ ও সুধীজনের আবেগাপ্লুত হৃদয়ে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউকে জমিয়তের প্রধান উপদেষ্টা বিশিষ্ট বুজুর্গ আলেম মাওলানা শায়খ আসগর হুসাইন। প্রধান আলোচক হিসাবে ছিলেন হযরত হবিগঞ্জীর কৃতী সন্তান, জামেয়া ইসলামিয়া উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুরুল হক। হযরত শায়খ হবিগঞ্জীর অপূর্ব যোগ্যতা, উপযুক্ততা, গ্রহনযোগ্যতাও সার্বজনীনতা সম্পর্কে বিশেষ আলোচনা উপস্থাপন করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ও স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি আবদুল মুনতাকিম।

স্বাগত বক্তব্যের মাধ্যমে মরহুমের জীবনের সার্বিক দিক তুলে ধরেন ইউকে জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ তামীম আহমদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত আলোচনা পেশ করেন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামছুল হক,ফোর্ড স্কয়ার মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী, সিলেটের নাইওরপুল জামে মসজিদের খতীব প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা নাজমুদ্দীন কাসেমী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির ছালেহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর স্পীকার কাউন্সিলার জাহেদ চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়োম মিয়া তালুকদার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর সাবেক স্পীকার কাউন্সিলার শাফী চৌধুরী,সান্ডারল্যান্ড কমিউনিটি সেন্টারের সাবেক চেয়ারম্যান সৈয়দ খালিদ মিয়া অলীদ, প্রবীন মুরব্বি ইউকে জমিয়তের উপদেষ্টা সৈয়দ রাজা মিয়া,মসজিদে কুবা লিডস এর খতিব শায়েখ মাওলানা আবু তাহের ফারুকী, মাজাহিরুল উলূম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, বিশিষ্ট সাংবাদিক মুখলিছুর রহমান চৌধুরী, সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি হাফিজ মাওলানা ইলিয়াছ, ইকরা বাংলা টিভি প্রেজেন্টার মাওলানা আব্দুল বাসিত,ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের প্রচার সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস শাখার সেক্রেটারী মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের সহকারী প্রচার সম্পাদক ও হ্যাকনী জমিয়তের সেক্রেটারি হাফিজ রশিদ আহমদ, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিস মিয়া, ইউকে জমিয়তের দায়িত্বশীল মাওলানা আজহার বিন নুর, ডাঃ ইকবাল হুসাইন, খেলাফত মজলিস লন্ডন শাখার দায়িত্বশীল মাওলানা দেলওয়ার হুসাইন।

হযরত হবিগঞ্জীকে নিয়ে তাঁর শানে নাশিদ পরিবেশন করেন হাফিজ মাওলানা ছাইদুর রহমান। কোরআন তেলাওয়াত করেন হাফিজ রশিদ আহমদ ও হাফিজ মাওলানা খালিদ।

সভায় বক্তারা বলেন, আল্লামা হবিগঞ্জি রহ: একসঙ্গে উপমহাদেশের প্রখ্যাত প্রবীন মুহাদ্দিস, লক্ষ লক্ষ মানুষের আলোর মিনার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং প্রকৃত অর্থে শায়খুল কুরআন ও শায়খুল বুখারী ছিলেন। তারা বলেন, আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জী রহ: ছিলেন, সংগ্রাম-সাধনার যুগপৎ কান্ডারী শায়খুল ইসলাম হযরত মাদানী ও শায়খুল হিন্দের প্রকৃত উত্তরসূরী। তিনি ছিলেন কুরআনসুন্নাহর অসাধারণ পন্ডিত ও ভাষ্যকার। সকলের কাছে তিনি ছিলেন মাকবুল। আল্লাহর ইশক-মুহাব্বাত, সুন্নাতের অনুসরণ, জিহাদ, সাধনাসহ সকল ক্ষেত্রে তিনি ছিলেন সমুজ্জল তারকা। বক্তারা আরো বলেন, হযরত মুহাদ্দিসে হবিগঞ্জি রহ. এর মাঝে ঘটেছিল সকল গুণাবলীর অপূর্ব সমাহার। তিনি ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভার অধিকারী, একজন উপমাহীন ক্ষণজন্মা মহাপুরুষ।

সভা শেষে হযরত শায়খ হবিগঞ্জী (রাহ.), সদ্য প্রয়াত হযরত গাছবাড়ি হুজুর (রাহ.), হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা ইয়াহয়া (রাহ.), ও মাওলানা ইউসুফ শ্যামপূরী (রাহ.) সহ সকল উলামাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষভাবে মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top