জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে যুক্তরাজ্যের পূর্বলন্ডনে একটি রেষ্টুরেন্টে এই সভা হয়।
সভায় বিদ্যালয়ের প্রবীণ ছাত্র আব্দুল আজিজুর রহমান চৌধুরী সভাপতিত্বে ও মির্জা জুয়েল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী জুবায়ের আহমদ হামজা, আশিকুল হক, কবি আব্দুল মুক্তার মুকিত, শায়েখ এম রহমান, সাজ্জাদ আলী, আব্দুল সত্তার, মতচ্ছির আলী, মির্জা কামরান, বশির আহমদ, তাইফ সারাওয়ার কলিন, সাজিদুর রহমান ও মির্জা সুহেল আমিন প্রমুখ।
সভায় বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্মৃতিচারণমূলক একটি স্মারকগ্রন্থ প্রকাশের পাশাপাশি ২০২৬ সালের ৫ জানুয়ারি লন্ডনে জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। বহি:বিশ্বে সকলের সহযোগিতায় জন্মশতবার্ষিকী পালনের পাশপাশি বাংলাদেশেও পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির আহবায়ক জুবায়ের আহমদ হামজা, যুগ্ম আহ্বায়ক মির্জা জুয়েল আমিন, আশিকুল হক, শায়েখ এম রহমান, আব্দুল মুক্তার মুকিত, তাইফ সারাওয়ার কলিন, মতচ্ছির আলী, সাজিদুর রহমান, মির্জা কামরান, সাজ্জাদ আলী, বশির আহমদসহ ৩০১ জন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়। পরে সভাপতি আব্দুল আজিজু চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

