|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিসিক নির্বাচন : আরিফের আশীর্বাদ চাচ্ছেন প্রার্থীরা

সিসিক নির্বাচন : আরিফের আশীর্বাদ চাচ্ছেন প্রার্থীরা


প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩

দেশ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য। বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে। ২০০৩ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হয়ে নানাভাবে আলোচনায় আসেন। ওই সময় তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমানের ছায়ায় হয়ে ওঠেন প্রতাপশালী।

কাউন্সিলর হয়ে আরিফ ছিলেন নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যানও। ‘ছায়া মেয়রের’ কাজও করেন তিনি। সে সময়কার মেয়র আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন অনেকটা বেকায়দায়। ২০১৩ সালের ১৫ জুন প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচন করে চমক দেখান। কিন্তু ওই সময়কাল পুরোটা তাঁর জন্য সুখকর ছিল না। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বরখাস্ত, জেল খাটা ও মামলায় জড়ান তিনি। তিন বছর সময় পেয়ে নানা কাজে প্রশংসা কুড়ান আরিফ, যা ২০১৮ সালে দলীয় প্রতীক নিয়ে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করে। নগরবাসীর কাছে তিনি এখনও ‘ক্ষমতাধর’।

আসন্ন সিসিক নির্বাচনে প্রার্থী না হয়েও তাঁকে নিয়ে আলোচনা থামছে না। তাঁর দিকে দৃষ্টি যেমন অনুসারী-অনুরাগীদের, তেমনি বর্তমান মেয়র প্রার্থীদেরও। আরিফের ইশারায় যে কারও ফলাফলে প্রভাব পড়তে পারে– এমনটি ভেবেই তাঁর দোয়া নিচ্ছেন কেউ কেউ। আবার কেউ গোপনে পরামর্শ নিতে রাতে বাসায় ছুটে যাচ্ছেন। নগরবাসী মনে করছেন, আরিফুল হকের খ্যাতি ও জনপ্রিয়তার কারণেই প্রার্থীরা ধরনা দিচ্ছেন। তাঁর কাছ নির্বাচনী কৌশল জানার চেষ্টা করছেন।

তবে আরিফুল হক চৌধুরী নির্বাচন বর্জন করায় সরাসরি কাউকে কোনো পরামর্শ দিচ্ছেন না। কিংবা ভোট দিতেও কাউকে উৎসাহিত করছেন না। সাধারণ ভোটাররা মনে করছেন, সিটির ভোটের লড়াইয়ে আরিফুল হক চৌধুরী অন্যতম ‘ফ্যাক্টর’। আওয়ামী লীগ সরকারে সময় টানা দুই মেয়াদে মেয়র হয়েছেন তিনি। এটা সম্ভব হয়েছে তাঁর কৌশল ও সৃষ্টিশীলতার কারণে। ভোটের মাঠের কলাকৌশল সম্পর্কে তিনি বেশ অভিজ্ঞ। সিলেটে দলীয় রাজনীতিতে আরিফের রয়েছে নিজস্ব বলয় ও সাধারণ ভোটারও। এসব কারণে আরিফের সুনজরের প্রত্যাশা করছেন অনেক প্রার্থী।

গত রোববার হঠাৎ করেই তাঁর বাসায় ছুটে যান আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। পরদিন একই পথে হাঁটেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। আরিফুল হককে নিজের দিকে টানতে মূলত দুই মেয়র প্রার্থী তাঁর বাসায় যান। কিন্তু যে নির্বাচনে বিএনপি নেই, সে নির্বাচনে তিনি কতটুকু সহানুভূতিশীল হবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুই মেয়র প্রার্থীর দেখা করা প্রসঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, তাঁরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। কুশল বিনিময় করে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। এর বাইরে কিছুই আলাপ হয়নি।

ইতোমধ্যে বেশ কিছু বর্তমান কাউন্সিলর ও প্রার্থী তাঁর সঙ্গে দেখা করেছেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রার্থী তাঁর সঙ্গে দেখা করে আশীর্বাদ চাচ্ছেন। এ বিষয়ে মেয়রের ঘনিষ্ঠজন বলে পরিচিত ও এসিড সন্ত্রাস নির্মূল কমিটি সিলেটের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গোলজার বলেন, তিনি নির্বাচন বর্জন করায় মনে হচ্ছে নগরী নীরব। তবে এখনও প্রতিদিন তাঁর বাসায় লোকজন আসছেন।

নগরীর শিবগঞ্জের বাসিন্দা ও বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব তালুকদার মকবুল হোসেন বলেন, আরিফুল হক নগর উন্নয়ন নিয়ে ইতোমধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি নির্বাচন না করলেও ভোটে তাঁর ছায়া পড়বে। ভোটের আগ পর্যন্ত তাঁকে নিয়েই আলোচনা চলবে।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top