|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আদালতে আজও হট্টগোল, বিএনপিপন্থী ২৮ আইনজীবীর বিরুদ্ধে জিডি

আদালতে আজও হট্টগোল, বিএনপিপন্থী ২৮ আইনজীবীর বিরুদ্ধে জিডি


প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩

দেশ ডেস্ক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণের সময় বুধবারও আদালতে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের বারান্দায় জড়ো হয়ে স্লোগান দেন।

এতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেলে বিচারক এজলাসে বসেন। পরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলমের সাক্ষ্য নেওয়া হয়।

এ নিয়ে মামলার ৫৬ সাক্ষীর ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

এর আগে আজ দুপুর সোয়া ২টার দিকে তারেক-জোবাইদার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা সাক্ষ্য দেওয়ার সময় বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, এই সরকারের আমলে কোনো সুবিচার হতে পারে না। নির্বাচনের আগে তড়িঘড়ি করে একটা রায় দিয়ে তারেক রহমান ও জোবাইদা রহমানকে দেশের মানুষের কাছে ও বিশ্ববাসীর কাছে হেয় করার পাঁয়তারা চলছে। এ সময় তারেক-জোবায়দার বিরুদ্ধে প্রহসনের বিচার বন্ধের দাবি জানান তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এরপর বেলা সাড়ে ৩টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা সেখান থেকে চলে যান।

এর আগের দিন মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে একই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর পরপরই আদালতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে হইচই ও হট্টগোলের ঘটনা ঘটে। এ সময় বিচারক এজলাস ছেড়ে চলে যান।

এ ঘটনায় বিএনপিপন্থী ২৮ আইনজীবীর নাম উল্লেখ করে রাজধানীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়াও জিড়িতে অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের কথা বলা হয়েছে।

মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন মঙ্গলবার রাতে ওই জিডি করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. শাহীনুর রহমান।

জিডিতে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, অ্যাডভোকেট সেলিম, মিলন, মিনহাজ রানা, আনোয়ার হোসেন, মো. জাবেদ, শফিকুল ইসলাম শফিক, আব্দুল হান্নান, আব্দুল খালেক মিলন, জহিরুল ইসলাম কাইয়ুম, তাহমিনা আক্তার হাশমী, শামিমা আক্তার শাম্মি, নারগিস সুলতানা মুক্তি, ওমর ফারুক ফারুকী, নিজাম উদ্দিন নিজাম, ইব্রাহীম স্বপন, মো. মোয়াজ্জেম, মো. নুরুজ্জামান, এইচ এম মাসুম, মো. হিরা, মো. সামছুজ্জামান দিপু, বিল্লাল হোসেন, মাসুম হাসান, নিহার হোসেন ফারুক, তাহেরুল ইসলাম তৌহিদ, হাফিজুর রহমান হাফিজ, জহিরুল ইসলাম মুকুল, নুরুজ্জামান তপন।

গতকাল হট্টগোলের একপর্যায়ে বিএনপির আইনজীবীদের ধাওয়া করে এজলাস থেকে বের করে দেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এ সময় কয়েকজন আইনজীবী আহত হওয়ার ঘটনাও ঘটে।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top