|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বড়লেখায় ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনিসহ চোরাকারবারী গ্রেফতার

বড়লেখায় ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনিসহ চোরাকারবারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩

সিলেট প্রতিনিধি:: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১০০ কেজি ভারতীয় চিনিসহ ফাহিম আহমেদ (২৩) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেলে আদালতের মাধ্যমে থানা পুলিশ ফাহিমকে কারাগারে পাঠিয়েছে।

গত সোমবার (২২ মে) সন্ধ্যায় বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে ভারতীয় চিনিসহ ফাহিমকে আটক করে। মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তোফাজ্জল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ ডিবি পুলিশের একটি দল বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল (দক্ষিণ) গ্রামের আব্দুল কুদ্দুসের ভাড়া দোকানের পাশে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ২২ বস্তা ভারতীয় অবৈধ চিনি এবং কিছু খালি চিনির বস্তা ও বস্তা সেলাইয়ের একটি মেশিন জব্দ করা হয়। পরে ফাহিম আহমেদকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত ফাহিম আহমেদ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মনরতল গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে। ফাহিমসহ কয়েকজন মিলে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি নিয়ে আসে। পরবর্তীতে এই চিনি ভারতীয় বস্তা পরিবর্তন করে বাংলাদেশী ফ্রেস কোম্পানির চিনির বস্তায় ভরে বাংলাদেশী চিনি হিসেবে বিক্রি করে।

ডিবি পুলিশের এসআই তোফাজ্জল হোসেন জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানির অপরাধে আটককৃত ফাহিম আহমেদ এবং পলাতক একজনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় বড়লেখা থানায় একটি মামলা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, ডিবি পুলিশের মামলায় মঙ্গলবার আটক ফাহিম আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top