সিলেটে সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩
সিলেটে বৃটেন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউট। গত ৩ মে বুধবার সিলেট শহরের নাইওরপুলস্থ ওসমানী যাদুঘর প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক পৃণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট এক্সপ্রেসের সম্পাদক মণ্ডলীর সভাপতি শাহ কামাল ,ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক এম এ জলিল।
বিশিষ্ট শিক্ষিকা মিসেস রুনা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়ারত হোসেন খান। আরো বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরামের সভাপতি সাংবাদিক ও কবি নাজমুল ইসলাম মকবুল, রোটারিয়ান আব্দুর রশীদ, মাওলানা আব্দুল মুকিত, বিশিষ্ট সমাজসেবক রিপন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বৃটেনে কে এম আবু তাহের চৌধুরীর সাংবাদিকতা, সাহিত্য চর্চা ও কমিউনিটির সেবায় অনন্য ভূমিকার ভূঁয়শী প্রশংসা করেন। সংগঠনের পক্ষ থেকে কে এম আবু তাহের চৌধুরীকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে একটি ক্রেস্ট ও মূল্যবান উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর অবিস্মরণীয় অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি সংগঠনের নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানান ও প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র প্রদানের দাবী জানান।
সভার সভাপতি এম এ মালিক খান বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ও স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাংলাদেশীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কে এম আবু তাহের চৌধুরীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

