জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তেই ‘টেইক ব্যাক বাংলাদেশ’ : তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, জনগণ বিশ্বাস করে একমাত্র বিএনপি দেশের হারিয়ে যাওয়া ভোটাধিকার আর লুষ্ঠিত গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবে। জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তেই বিএনপি ‘টেইক ব্যাক বাংলাদেশ’ এর ডাক দিয়েছে। সুতরাং, দাবি আদায়ে রাজপথ দখল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির একজন নেতাকর্মীও ঘরে ফিরে যাবেনা।
গত ১১ এপ্রিল মঙ্গলবার যুক্তরাজ্য যুবদল আয়োজিত ইফতার ও দোআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব লন্ডনের দ্যা রয়্যাল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ স¤পাদক আফজাল হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন লন্ডন সফররত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।
সভায় তারেক রহমান আরো বলেন, বিভিন্ন ক্ষেত্রে একটি দেশের কতটা অবনতি হয়েছে কিংবা কতটা উন্নতি করেছে, এসব নিয়ে আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে বিভিন্ন সূচক প্রকাশিত হয়ে থাকে। এ ধরণের সূচকে অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান লজ্জাকর।
২০২৩ সালে কোন ক্ষেত্রে কোন সূচকে বাংলাদেশের অবস্থান কোথায়, আমেরিকার ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন’ (এমসিসি) প্রকাশিত সা¤প্রতিক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তারেক রহমান আরো বলেন, এমসিসি’র রিপোর্টে দেখা যায়, পলিটিক্যাল রাইটস, সিভিল রাইটস, কন্ট্রোল অফ করাপশন, ফ্রিডম অফ ইনফর্মেশন, রুল অফ ল, গভর্নমেন্ট ইফেক্টিভনেসসহ এমন ২০টি সূচকের মধ্যে ১৭টি সূচকেই বাংলাদেশের অবস্থান গ্রিন জোনের পরিবর্তে রেডজোনে।
সভায় আরো উপস্থিত ছিলেন, লন্ডন সফররত বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ, যুক্তরাজ্য বিএনপির সাধারন স¤পাদক কয়সর এম আহমেদ এবং যুক্তরাজ্য যুবদলের নেতৃবৃন্দসহ অনেক নেতাকর্মী। সংবাদ বিজ্ঞপ্তি

