সেন্ট ডান্সটন ব্রাঞ্চ লেবার পার্টির ইফতার ও সোস্যাল গেদারিং অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩
সেন্ট ডানসটন ব্রাঞ্চ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সোস্যাল গেদারিং অনুষ্ঠিত হয়েছে। গত ৪ এপ্রিল মঙ্গলবার স্থানীয় স্ট্রীফোর্ড সেন্টারে এক মনোজ্ঞ পরিবেশে সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন চেয়ার শাহানুর আহমদ খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজানের ধর্মীয়, নৈতিক, সামাজিক, শারীরিক এমনকি অর্থনৈতিক গুরুত্ব ও তাৎপর্য ইন্টার ফেইথের আলোকে বিশেষায়িত করেন। পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের উপর যেভাবে রোজ ফরজ করে দিয়েছেন। ঠিক তেমনি আমাদের পূর্ববর্তীদের উপর ও রোজ ফরজ করে দিয়েছিলেন।
সেক্রেটারী নাসির উদ্দিনের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিএলএ মেম্বার উন্মেষ দেশাই, টাওয়ার হ্যামল্টেসের অপজিশন লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর জেইমস কিংস ও মোহাম্মদ চৌধুরী, সাবেক কাউন্সিলর মিজান চৌধুরী, আব্দুস শুরুর ও মোহাম্মদ পাপপু , পপলার ও লাইমহাউজ সিএলপির চেয়ার ক্রিস্টোফার ওয়ারল, স্ট্রীফোর্ডের সেক্রেটারী শাহ হাবিবুর রহমান, ম্যানেজার জয়নুল হক, স্পীটাল ফিল্ড ও বাংলা টাউনের নজরুল আমীন।
মাহফিলে ও আলোচনায় অংশগ্রহণ করেন জুলহাস চৌধুরী, কমর উদ্দিন আহমদ, মোঃ সফিকুর রহমান, মোঃ সুলতান হায়দার, মোঃ আবুল হোসেন, মুহী মিকদাদ, মোঃ হাবিবুর রব, ফারুক আহমদ, আক্তার হোসেন চৌধুরী, মোঃ আব্দুর রব, আলী হায়দার, আব্দুর রহমান, মিফতা উদ্দিন, এ রহমান, শাহান চৌধুরী, আশরাফ চৌধুরী, আব্দুল কুদ্দুস, মোঃ আফিকুল ইসলাম, এম রহমান, মোঃ দিলাওয়ার, গিয়াস উদ্দিন, মোস্তফা উদ্দিন, মোঃ সাদিক, এ রহমান, মোঃ ফখরুল ইসলাম, কাজী মোহাম্মদ জহীর আলী, হারুন মিয়া আতিক কামালী, মুস্তাফিজুর রহমান, আয়না মিয়া প্রমুখ। পরে মানবজাতির শান্তি ও কল্যাণ কামনা দোয়া পরিচালনা করেন আব্দুল কুদ্দুস। সংবাদ বিজ্ঞপ্তি

