|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হ্যাকনি শাখার ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হ্যাকনি শাখার ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের হ্যাকনি শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আনন্দমুখর পরিবেশে, রমাদ্বানের শিক্ষা লালন এবং নিজ জীবনে রমাদ্বানের শিক্ষা বাস্তবায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৮ মার্চ মঙ্গলবার ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠানের করে।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হ্যাকনি শাখার সেক্রেটারী হাফেজ রশীদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে শাখার মুহতারাম সভাপতি, বরেণ্য আলেমেদ্বীন ড. মাওলানা শুয়াইব আহমদ। এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হ্যাকনি শাখার সভাপতি মাওলানা আবদুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম ও ইউকে জমিয়তের সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ, টাওয়ার হামলেটস কাউন্সিলের স্পীকার শাফি আহমদ, প্রবীণ মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, নিউহাম শাখার সভাপতি জিয়া উদ্দীন, কানাইঘাট জমিয়তের সাবেক সেক্রেটারী মাওলানা আলিমুদ্দীন, তার্কিস সোলাইমানিয়া মাসজিদের ইমাম শায়খ বুরহানুদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দেশবাসীকে নিজ জীবনে রমাদ্বানের শিক্ষা ধারণ এবং রমাদ্বান পরবর্তী জীবনে রমাদ্বানের শিক্ষাকে প্রতিফলনের আহ্বান জানান। সেই সাথে পাপ-পঙ্কিলতামুক্ত জীবন গঠন, আত্মশুদ্ধির ব্যপক অনুশীলন, রমাদ্বানকে কেন্দ্র করে গোটা বছরজুড়ে সমাজকে অপরাধমুক্ত আদর্শ সমাজ বিনিমার্ণের উদাত্ত আহ্বান জানান। সভায় আকাবির ও আসলাফের রেখে যাওয়া আমানত শতবর্ষের ঐতিহাসিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রমাদ্বানকে ব্যাপক ফলপ্রসু করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা হ্যাকনি শাখা জমিয়তের বিভিন্ন কার্যক্রমে সন্তুষ প্রকাশ করেন এবং কাজকে আরো বেগবান, গতিশীল করার আশা ব্যক্ত করেন। পরে দেশ ও জাতীর কল্যাণে মুফতি আব্দুল মুনতাকিম দুআ ও মোনাজাত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top