কক্সবাজার ডক্টর্স অ্যসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ আলমকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩
ডক্টর্স এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে যুক্তরাজ্যে সফররত কক্সবাজার ডক্টর্স অ্যসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি লন্ডনের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই ডা. মোহাম্মদ আলমকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ডক্টর্স এসোসিয়েশনের সদ্যসবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ডক্টর্স এসোসিয়েশন ইউকের সভাপতি ডাক্তার আহমদ হোসেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডাক্তার আব্দুল কাদির। বিশিষ্ট সমাজ সেবক আফছার খান সাদেকের প্রাণবন্ত পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ডক্টর্স এসোসিয়েশন ইউকের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ডাক্তার আহমদ হোসেন। তিনি তার বক্তব্যে উপস্থিত সবাইকে স্বাগত জানান। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল কাদির, ফকির হাকিম, কাউন্সিলর সাবিনা খান, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, হাজী মুজ্জামিল আলী, ব্যারিস্টার সরওয়ার, মো. ফারুক উদ্দিন, আব্দুল হক, ফারহান চৌধুরী, অলি আহমদ, জাবেদ চৌধুরী, বদরুল আলম, রইছ আলী, মস্তাক আমহাদ, ডক্টর মারওয়ান, ডক্টর দিলওয়ারা, পপি বেগম, একেএম মঞ্জুরুল কবির, প্রিন্স আহমদ, শামসুল আলম, আব্দুল মালিক মর্তুজা প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ আলম বলেন, বিশ্বের যেসব দেশে উন্নত চিকিৎসাসেবা দেওয়া হয় তারমধ্যে যুক্তরাজ্য অন্যতম। এই দেশে ডক্টর্স অসোসিয়েশন ইউকে অত্যন্ত সু-নামের সঙ্গে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত আনন্দের এবং গর্বের। আপনাদের কাছ আমাদের অনেক কিছু শেখার আছে। এজন্য আমি ডক্টর্স অ্যসোসিয়েশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি ডক্টর্স অসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দকে বাংলাদেশের ডাক্তারদের সাথে সু-সম্পর্ক রাখার অনুরোধ করে আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ডাক্তার আহমদ হোসেনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তিনি বাংলাদেশে ডাক্তারদেরকে নিয়ে পর পর কয়েকটি ঐতিহাসিক জনসভা করেছেন। এতে আমাদের মধ্যে অনেক সু-সম্পর্ক স্থাপন হয়েছে। তিনি তার বক্তব্যে বেশ কয়েকজন সুনামধন্য ডাক্তারের চিকিৎসা সেবা দেওয়ার কথা তুলে ধরার পাশাপাশি তার নিজের দীর্ঘ পঞ্চাশ বছরের ডাক্তারী অভিজ্ঞতা ও সাফল্যের কিছু অংশ তুলে ধরেন।
সমাপনি বক্তব্যে ডক্টর্স এসোসিয়েশনের চেয়ারম্যান ডাক্তার আহমদ হোসেন আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগনিত শুকরিয়া আদায় করেন এবং সংবর্ধিত অতিথি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি আধুনিক বিশ্বে অল্টারনেটিভ মেডিসিনের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি

