বিএনপির নেতা সৈয়দ বেলাল আহমেদ মায়ের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩
লিভারপুল বিএনপির সভাপতি সৈয়দ বেলাল আহমেদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে যুক্তরাজ্য বিএনপি।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, সৈয়দ বেলাল আহমেদ এর মমতাময়ী মাতার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত।
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

