|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মক্কায় সিলেট লেখক ফোরামের সাহিত্য সভা অনুষ্ঠিত

মক্কায় সিলেট লেখক ফোরামের সাহিত্য সভা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩

সিলেট লেখক ফোরামের উদ্যোগে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ মঙ্গলবার রাতে মক্কা নগরীর মিছফালাহ এলাকার একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কোষাধ্যক্ষ কাজী মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি, ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফোরামের উপদেষ্টা লন্ডনের প্রবীণ সাংবাদিক কবি কে এম আবু তাহের চৌধুরী।

সভায় সমাজ পরিবর্তনে লেখকদের ভূমিকা সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখক শরিফুজ্জামান চৌধুরী তপন।

স্বরচিত কবিতা ‘আমি একজন মুক্তিসেনা’ আবৃত্তি করেন কবি কে এম আবু তাহের চৌধুরী। আলোচনায় অংশ নেন মশিউর রহমান চৌধুরী মামুন, আজাদ খান, সুলাইমান মোল্লা, প্রকৌশলী মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে কবি কে এম আবু তাহের চৌধুরী বলেন, সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের নেতৃত্বে সিলেট লেখক ফোরাম সমাজ, শিক্ষা, কমিউনিটি ও লেখক-সাংবাদিকদের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শুধু বাংলাদেশে নয়, লন্ডন, সৌদি, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে ফোরামের উদ্যোগে সাহিত্য সভার আয়োজন করে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে আরও বেশি করে তুলে ধরে প্রশংসা অর্জন করেছে লেখক ফোরাম। আমরা এসব কার্যক্রমকে সাধুবাদ জানাই।

শরীফুজ্জামান চৌধুরী তপন তাঁর বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনে লেখক, কবি ও সাহিত্যিকদের ভূমিকা অপরিসীম। সমাজের সকল বৈষম্য, অবিচার, অনাচার ও বিরাজমান সমস্যা নিয়ে লেখকরা কলম ধরেন। সৌদি আরবে হজ্ব ও ওমরা যাত্রীদের সমস্যা নিয়ে কথা বলতে হবে। এখানে বসবাসরত ৫০ লাখ শ্রমিকদের সমস্যাও তুলে ধরতে হবে।

সভার সভাপতি কাজী শফিকুল ইসলাম বলেন, এই মক্কা শহর ছিল প্রাচীন বড় বড় কবিদের শহর। এক সময় এ শহর ছিল কুফরী, শিরকি ও মূর্তি পূজার শহর। মহানবী হযরত মুহাম্মদ (সা.) একটি বর্বর ও অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর সন্ধান দিয়েছিলেন ও একটি সুন্দর সমাজ নির্মাণ করেছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top