জতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার প্রেস ব্রিফিং
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩
জতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখা এক প্রেস ব্রিফিং করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ বাহিনী কর্তৃক আইনজীবী ও সাংবাদিককের ওপর হামলার প্রতিবাদে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সম্প্রতি এই প্রেসব্রিংফি এর আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান। ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা সলিসিটর ইকরামুল হক মজুমদার, সহসভাপতি এডভোকেট নাসরিন আক্তার, ব্যারিস্টার নজরুল হোসাইন, ব্যারিস্টার সোহরাব হোসেন, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম, ব্যারিস্টার নাসের খান অপু, এডভোকেট আবুল হাসনাত, সলিসিটর ইমতিয়াজ হোসেন, এডভোকেট এনাম আজগর, এডভোকেট সৈয়দ আব্দুল মতিন প্রমুখ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ বাহিনী কর্তৃক সিনিয়র আইনজীবী, নারী আইনজীবী ও সাংবাদিককের ওপর হামলার ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে নির্লজ্জভাবে ভোট চুরি করে একতরফা ভোট প্রয়োগের মাধ্যমে আওয়ামী প্যানেলকে বিজয়ী দেখানো হয়েছে তা নজিরবিহীন।
এতে বলা হয়, বাংলাদেশের জনগণ বর্তমানে কঠিন একটা সময় পার করছে। দেশে সিমাহীন দুর্নীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন। বর্তমান সরকার পূর্বের চরম বিতর্কিত প্রহসনের নির্বাচন ও গত নির্বাচনে অর্থাৎ মধ্যরাতে গায়ের জোরে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, ভোটের ও ভাতের অধিকার নিশ্চিত, স্বাস্থ্য সেবা, বাকস্বাধীনতাসহ সর্বোপরী দেশ বিনির্মাণের স্বার্থে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দিতে হবে। এছাড়া বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ প্রদান ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
এতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে ও এর চেতনায় উজ্জীবিত হয়ে, অবৈধ ও অনির্বাচিত সরকারের পতন না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে এবং দেশনেত্রীর মুক্তির লক্ষ্যে জীবন মরণ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি। একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সকল দেশ প্রেমিক ও মুক্তিকামী জনগণকে দেশ নায়ক তারেক রহমানের আহবান ‘টেইক ব্যাক বাংলাদেশ’ এই স্লোগানকে বুকে ধারণ করে সবাইকে এগিয়ে আসার ও কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংবাদ বিজ্ঞপ্তি

