সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে লন্ডন মহানগর বিএনপির অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩
সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল তৃণমূলের সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন লন্ডন মহানগর বিএনপি। গণমাধ্যমে যৌথ বিবৃতিতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ স¤পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।
নেতৃবৃন্দরা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলকে তৃণমূল থেকে শক্তিশালী করে তোলার জন্য গণতান্ত্রিকভাবে সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হল তাহা আগামী দিনে বাংলাদেশের প্রতিটি জেলা-মহানগরে ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আর এর মাধ্যমে বাংলাদেশ এর জাতীয়তাবাদী দল যে একটি গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশের মানুষের কাছে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দিনে দিনে তা আরো বৃদ্ধি পাবে।
আগামী দিনে স্বৈর শাসনের পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে এই সকল সম্মেলনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃবৃন্দ ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করবেন বলে আমরা আশা করি। সেই সাথে নির্বাচিত নেতৃবৃন্দ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সকলেই আমরা একই পরিবারের সদস্য হিসাবে দলকে আরও শক্তিশালী করে গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

