২৩ জুলাই ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩
বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (দরিদ্র অন্ধ, বধির এবং মূক শিশু) তহবিল সংগ্রহের জন্য দ্বিতীয়বারের মতো চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটি।
আগামী ২৩ জুলাই সকাল ১০টা থেকে রেডব্রিজ স্পোর্টস সেন্টারে এই চ্যারিটি টুর্নামেন্ট শুরু হবে। সকাল সাড়ে ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিকেল ৫টা থেকে ফাইনাল ম্যাচ এবং রাত ৮টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্ট সফল করার জন্য গত ৯ মার্চ বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ সাংবাদিক নবাব উদ্দিন সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা সাবেক কাউন্সিলর আতাউর রহমান, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, ম্যানি রেস্টুরেন্টের পরিচালক মাহিদুল ইসলাম চৌধুরী, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সলিসিটর সেবলুল হক, সোয়ানলী স্কুলের শিক্ষক, বিশিষ্ট ক্রীড়াবীদ আব্দুল মুক্তাদির শামিম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ট্রেজারার মুহাজ্জেম আহমেদ রিবু, ডুয়েল আহমেদ প্রমুখ।
এবারের টুর্নামেন্টে ব্যাডমিন্টনের বিভিন্ন গ্রুপ ছাড়াও, কমিউনিটি সেলিব্রিটি এবং সাংবাদিকদের জন্য একটি বিশেষ ৫০ প্লাস গ্রæপ থাকবে। যাতে ব্রিটেনের কমিউনিটি সেলিব্রিটি এবং সাংবাদিকরা একদিনের জন্য হাসি খুশি করতে পারেন।
ঐতিহাসিক এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজক ও পৃষ্ঠপোষক, ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান, ক্রীড়াবিদ সাংবাদিক নবাব উদ্দিন বলেন, যারা আসন্ন ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী, তাদেরকে টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাব ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের নির্বাহী সদস্যদের সাথে অথবা পূর্ব লন্ডনের ম্যানি রেস্টুরেন্টের পরিচালক মাহিদুল ইসলাম চৌধুরীর সাথে তিনি যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
তিনি আরো বলেন, সবার সহযোগিতা পেলে এই টুর্নামেন্টে সারা যুক্তরাজ্য থেকে দুই শতাধিক প্লেয়ার অংশ নেবে। এত বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখার জন্য সবাইকে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির পক্ষ থেকে তিনি আমন্ত্রণ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

