‘জিয়া পরিবারকে ধ্বংস ও দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্রকারীরা ওয়ান ইলিভেন সৃষ্টি করেছিল’
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ তম কারাবন্দি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ‘তারেক রহমান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই সভা হয়।
এতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সোহেলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রাব্বানী সোহেল, সলিসিটর ইকরামুল হক মজুমদার, এম এ মুকিত, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, সহসাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, সহ দপ্তর স¤পাদক সেলিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) নাসির আহমেদ শাহিন, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক সোহেল আহমেদ, কেন্ট বিএনপির সাধারণ স¤পাদক রুহুল ইসলাম রুলু, সংস্কৃতি বিষয়ক স¤পাদক হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক স¤পাদক জাহিদ গাজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক আবুল হোসেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক রাজ।
সভায় বক্তারা বলেন, ২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলিভেনের ষড়যন্ত্রকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে কারাবন্ধী করে রেখেছিল। বাংলাদেশ থেকে জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করার জন্যই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করছে সরকার। জিয়া পরিবারকে ধ্বংস করার জন্যই বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে।
বক্তারা আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের উদ্দেশে ২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলিভেনের ষড়যন্ত্রকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে কারাবন্দী করে তার ওপর অমানুষিক নির্যাতন চালায় ওয়ান ইলিভেনের ষড়যন্ত্রকারী ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকারের উদ্দেশ্য ছিলো তারেক রহমানকে মেরে ফেলা। সে সময় তাকে চাপে রাখতে মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাই আরাফাত রহমানকে গ্রেফতার করা হয়েছিলো কিন্তু তারেক রহমান মায়ের মতোই দেশ ছাড়তে রাজি না হওয়ায় ওয়ান ইলিভেনের ষড়যন্ত্রকারীরা তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। তারা বলেন, ওয়ান ইলিভেনের সময় থেকে শহীদ জিয়া ও বিএনপি পরিবারকে ধ্বংসের যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা আজও অব্যাহত আছে। অবৈধ সরকার দুর্নীতি, কমিশন বাণিজ্য ও দেশের সকল ব্যাংক ডাকাতি করে দেশে বিদেশে লবিস্ট ও এজেন্টের নিয়োগের মাধ্যমে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। কিন্তু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক জনতা এই ষড়যন্ত্র কোনোদিনই বাস্তবায়িত হতে দেবে না।
সভায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম স¤পাদক খসরুজ্জামান খসরু, ডঃ মুজিবুর রহমান, হেলাল নাসিমুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম স¤পাদক নাসিম আহমেদ চৌধুরী, সহ-সাধারণ স¤পাদক ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমেদ জিলান, টিপু আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাধারণ স¤পাদক ও কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন, কেন্দ্রীয় জাসাসের ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি হাজী এম এ সেলিম, যুক্তরাজ্য বিএনপির সমাজকল্যাণ বিষয়ক স¤পাদক এ জে লিমন, সহ যুব বিষয়ক স¤পাদক মুক্তাদির আলী, সহ ক্রীড়া স¤পাদক তুরন মিয়া, সহ প্রবাসী কল্যাণ বিষয় স¤পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, সদস্য খালেদ চৌধুরী, ফয়সাল আহমেদ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, শিসু মিয়া, নাজমুল হোসেন চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ আকলুছ মিয়া, তুহিন মোল্লা, সোহেল আহমদ, তোফায়েল হোসেন মৃধা, জমির আলী, ফখরুল ইসলাম, আমির হোসেন, শেরওয়ান আলী, আলী উজ্জল, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, ফজল আহমদ, আল মুমিন, মোঃ রফিক, সাহেদ আহমদ, রোকন মিয়া, মোহাম্মদ ওসমান গনি, মোঃ মনজু, মাহবুবুর রহমান, বাচ্চু মিয়া, আল মুনিম, জাহাঙ্গীর আলম, আল রায়হান, যুবদলের সহ-সভাপতি শানুর মিয়া, আক্তার হোসেন শাহীন, যুগ্ম স¤পাদক জিয়াউল ইসলাম, সাবেক সাংগঠনিক স¤পাদক সৈয়দ নায়েক মোস্তাফা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম স¤পাদক জাহাঙ্গীর আলম শিমু, সংগঠনিক স¤পাদক জিয়াউর রহমান, আকমল হোসেন, আলিফ মিয়া, জুলফু মিয়া, শাহ মোহাম্মদ রুমন মিয়া, আল আমিন, কামাল আহমদ, জাবেদ মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

