এমসিবির সহকারি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মাসউদ আহমেদ
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩
মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন (এমসিবি)-এর নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে মিসেস জারা মোহাম্মদ পুনরায় সেক্রেটারি জেনারেল ও ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে মোহাম্মদ কসবার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে মাসউদ আহমেদ নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশী বংশোদ্ভুত, মাসউদ আহমেদ দীর্ঘদিন ধরে এমসিবি-এর সাথে সম্পৃক্ত। তিনি অনেক সমাজ কল্যাণমূলক কাজ এবং বিভিন্ন চারিটি সংগঠনের সাথে জড়িত এবং বাঙ্গালী কমিউনিটির একজন সুপরিচিত ব্যক্তিত্ব।
এ ব্যাপারে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাকে সমাজের সেবা ও মানুষের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমি সবার আন্তরিক পরামর্শ, দিকনির্দেশনা ও দোয়া কামনা করছি।
মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন যুক্তরাজ্যের বৃহত্তম মুসলিম আমব্রেলা অর্গানাইজেশন। এই সংগঠনটিতে ৫০০ টিরও বেশি সদস্য সংগঠন রয়েছে এবং এর প্রতিনিধিত্ব তারা করছে। সংবাদ বিজ্ঞপ্তি

