বাংলাদেশী মুসলিমস ইউকের নতুন নাম ‘বাংলাদেশী উলামা-মাশায়েখ ইউকে’
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩
সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকের মজলিসে কিয়াদত ও মজলিসে আমেলার নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রæয়ারী লন্ডনের সেন্টার ফর ইসলামিক গাইডেন্সে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন সংগঠনের সভাপতি মাওলানা একেএম সিরাজুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক। সভার শুরুতেই পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের বায়তুলমাল সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী।
সভায় আলোচনা পেশ করেন শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান ও মজলিসে কিয়াদতের সদস্য হাফিজ মাওলানা আবু সাঈদ, খেলাফত মজলিসের নায়বে আমীর ও মজলিসে কিয়াদতের সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, সেন্টার ফর ইসলামিক গাইডেন্সের পরিচালক ও মজলিসে কিয়াদতের সদস্য মাওলানা একে মওদুদ হাসান, মাজাহিরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও মজলিসে কিয়াদতের সদস্য মাওলানা এমদাদুর রাহমান মাদানী, মজলিসে আমেলার সংস্থাপনী ও ব্যবস্থাপনা বিভাগের মাওলানা রেজাউল করিম, মজলিসে আমেলার দাওয়া সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, সহকারী বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথী, প্রচার সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, সংস্থাপনী ও ব্যবস্খাপনা বিভাগের সহকারী সম্পাদক মাওলানা এফ কে এম শাহ জাহান ও মজলিসে আমেলার সদস্য মাওলানা দেলওয়ার হুসাইন প্রমুখ।
সভায় মজলিসে কিয়াদতের দায়িত্বশীলরা বাংলাদেশী মুসলিমস ইউকের নাম পরিবর্তনের এক প্রস্তাব দেন। পরে মজলিসে কিয়াদত ও আমেলার শীর্ষ দায়িত্বশীলরা পরামর্শে সর্বদলীয় সংগঠন ‘বাংলাদেশী উলামা-মাশায়েখ ইউকে’ নামে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশী উলামা-মাশায়েখ ইউকের ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি পুনর্গঠন করা হয়। সভায় সবার মতামতের ভিত্তিতে সভাপতি হিসাবে মাওলানা একে মওদুদ হাসান, সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন মাওলানা শাহ মিজানুল হক, সহ সম্পাদক হন মাওলানা এফ কে এম শাহ জাহান। সভায় আগের কমিটির দায়িত্বশীলদের স্ব-স্ব পদে দায়িত্বে বহাল থাকবেন বলে সিন্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সভায় তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল মসজিদে, সংগঠনে ও চ্যারিটি সংস্থাগুলোকে সহায়তার সংগ্রহ করে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। এতে নিহতদের শাহাদতের মর্যাদা কামনা করা হয়। পরে বিদায়ী সভাপতি মাওলানা একেএম সিরাজুল ইসলামের সমাপনী বক্তব্য ও মোনাজাতের পর আপ্যায়নের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

