লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে সংগঠনের ৩ নেতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগর শাখার উদ্যোগে সংগঠনের তিন নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৭ ফেব্রæয়ারি বুধবার বিকেলে পূর্ব লন্ডনে লি মাডিশন রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংর্বধনাপ্রাপ্তরা হলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা নূর উদ্দিন ছোটদেশী, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল কাদির জাফর।
এতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগরী শাখার সভাপতি মাওলানা নাজিরুল ইসলামের সভাপতিত্বে শুরুতে তেলাওয়াত করেন ক্বারী হাফিজ গোলাম রব।
লন্ডন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা দলের সাবেক মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রাহ. এর স্মৃতিচারণ করে বলেন, হযরত যে জাগরণ সৃষ্টি করে গেছেন তা জমিয়তের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অতিথিরা লন্ডন মহানগর জমিয়তের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে থেকে জমিয়তের ভালবাসায় নজির স্থাপনের জন্য সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুল গফফার, সহ-সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা গোলাম কিবরিয়া, ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, ইউকে জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা মামনুন মহিউদ্দিন, ইউরোপ জমিয়তর সহ সভাপতি মুফতি আজিম উদ্দিন, কাঈদে উলামা, জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া রাহ. এর সাহেবজাদা মাওলানা মাসুম আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, লন্ডন মহানগর জমিয়তের সহ সভাপতি কাওসার আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক ও শেওলা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মাওলানা এনাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা শেখ আব্দুস শহীদ, মাওলানা আব্দুলাহ সোহাগ।
অনুষ্ঠানে বক্তারা তুরস্ক-সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং এই দু:সময়ে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়াও বাংলাদেশের পাঠ্যবইয়ে ইসলাম বিরোধী লেখা বাদ দিয়ে অবিলম্বে সংশোধন করার জোর দাবী জানান।
এসময় শায়খ আজির উদ্দিন আহমদ, লন্ডন মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়জুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব শাইস্তা মিয়া, সহ যুব বিষয়ক সম্পাদক হাফিজ ওলিদ রহমান, টাওয়ার হ্যামলেট শাখার সভাপতি হাফিজ মাওলানা রশিদ আহমদ নোমান, সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান, হেকনি শাখার সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, ডেগেনাম শাখার সভাপতি মাওলানা হাফিজ মখলিসুর রহমান, মাস্টার আলহাজ্ব আব্দুর রউফ, আলহাজ্ব জয়নাল আবেদীন, মহানগর শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক আলহাজ্ব শামীম আহমদ, নির্বাহি সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন, আলহাজ্ব আবু সাঈদ চৌধুরী, হাফিজ সাইফুল মিয়া, হাজী নুরুল বারী, ইমদাদ বিন মুখতার প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

