টাওয়ার হ্যামলেটসে ফ্রি পার্কিং ও আবাসিক পার্কিংয়ে নতুন নিয়ম কার্যকর
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন পার্কিং বিধিসমূহ স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে এবং বারার সর্বত্র চলাফেরা সহজ করে তুলবে। জনসাধারণ যাতে গুরুত্বপূর্ণ স্থানীয় অর্থনীতিতে অংশ নিতে অর্থাৎ স্থানীয় মার্কেটগুলোতে কেনাকাটায় উদ্বুদ্ধ হন, সেজন্য কাউন্সিল বারার মার্কেট এলাকায় এক ঘন্টা ফ্রি পার্কিং চালু করেছে। এর পাশাপাশি, কাউন্সিল বারাতে আবাসিক পার্কিংয়ের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে। অনেকগুলো ছোট ছোট পার্কিং জোন এর পরিবর্তে, যাদের রেসিডেন্টস পার্কিং পারমিট রয়েছে তারা এখন থেকে চারটি বড় পার্কিং জোনের একটিতে বিনামূল্যে পার্ক করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

