টাওয়ার হ্যামলেটস ঘুরে গেলেন কিং এবং কুইন কনসোর্ট
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩
কিং চার্লস এবং দ্যা কুইন কনসোর্ট গত বুধবার (০৮ ফেব্রুয়ারি) এসেছিলেন টাওয়ার হ্যামলেটস বারায়। বাংলাদেশী কমিউনিটির প্রতি শ্রদ্ধা জানাতে বারায় রাজা ও রানীর এই পরিদর্শনের সময় বিপুল সংখ্যক মানুষ তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান। গত বছরের সেপ্টেম্বরে তাঁর মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হিসেবে এই এলাকায় রাজার এটাই প্রথম সফর। তারা এই এলাকার ঐতিহাসিক ও জনপ্রিয় বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আশেপাশের স্কুলের শিক্ষার্থীদের সাথে, স্থানীয় দাতব্য সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং বিবিপিআই জামদানি নেটওয়ার্কের সদস্যদের সাথে কথা বলার জন্য বেশ কয়েকটি স্থানে কিছু সময় অতিবাহিত করেন। সফরটিকে একটি চমৎকার এবং সফল দিন হিসেবে অভিহিত করা হয়েছে এবং আশা করা হচ্ছে স্থানীয় কমিউনিটিগুলোর জন্য এই রাজকীয় সফর আনন্দ ও গর্ব নিয়ে এসেছে। সংবাদ বিজ্ঞপ্তি

