লন্ডনের পর আগামী সোমবার বার্মিংহামে প্রদর্শিত হবে এক্সপ্লোর বিয়ানীবাজার
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশের পর্যটন শিল্প এবং হেরিটেজকে বিলেতের নতুন প্রজন্ম ও প্রবাসীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে সাংবাদিক ফয়সল মাহমুদের নির্মিত ডকুমেন্টারি এক্সপ্লোর বিয়ানীবাজার লন্ডনে প্রথম প্রদর্শনীতে ব্যাপক সাড়া ফেলেছে। এবার বাংলাদেশী অধ্যুষিত বার্মিংহামে আগামী ১৩ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৬টায় স্মল হিথের বিয়া লাউঞ্জে ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বার্মিংহামে বসবাসরত বিয়ানীবাজারবাসীর আয়োজনে গত ০৬ ফেব্রুয়ারি সোমবার এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সাহিদুর রহমান সুহেলের পরিচালনায় বার্মিংহামের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নজরুল হক, গৌছ উদ্দিন, মনিরুল হক, আহমেদ মোস্তফা, রাজু আহমেদ প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, বিয়ানীবাজার উপজেলার রয়েছে প্রায় দুই হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। প্রতিশ্রুতিশীল ও অনুসন্ধানী সাংবাদিক ফয়সল মাহমুদ বিয়ানীবাজার উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত এক্সপ্লোর বিয়ানীবাজার নামের প্রামাণ্যচিত্রটি দেখার জন্য দলমত নির্বিশেষে সকল এলাকার প্রবাসীদেরকে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আলীমুজ্জামানসহ কমিউনিটির বিশিষ্টজনরা। সংবাদ বিজ্ঞপ্তি

