বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারী সোমবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের তিন বছরের কর্ম তৎপরতার রিপোর্ট ও আর্থিক রিপোর্ট প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কাম্ব্রিয়া কাউন্সিলের ডেপুটি চেয়ার কাউন্সিলার মোহাম্মদ আব্দুল হারিদ, কাউন্সিলার বদরুল চৌধুরী, কাউন্সিলার আব্দুল মান্নান নজরুল ও কাউন্সিলার আব্দুল মালিক।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা, কলামিস্ট মাওলানা আব্দুল মালিক, কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ হাবিব, অধ্যাপক কবি নজরুল ইসলাম হাবিবী, কবি শিহাবুজ্জামান কামাল, অধ্যাপক সলিসিটর ইয়াওর উদ্দিন, সৈয়দ জহুরুল হক, খান জামাল নুরুল ইসলাম, আফসার উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা প্রাচীন ও ঐতিহ্যবাহী বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের অতীতের সকল কর্মকাণ্ডের প্রশংসা করেন। সভায় আগামী ২০২৩-২৫ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি পদে কে এম আবুতাহের চৌধুরী, সাধারণ সম্পাদক পদে খান জামাল নুরুল ইসলাম ও ট্রেজারার পদে আফসার উদ্দিন নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত অন্যরা হলেন সহ সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী, সৈয়দ মহবুব আলম, বদরুজ্জামান বাবুল ও শিহাবুজ্জামান কামাল, যুগ্ম সম্পাদক সৈয়দ জহুরুল হক ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইয়াওর উদ্দিন, যুগ্ম কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল বাসিত বাদশা, সমাজকল্যাণ সম্পাদক ফারুক মিয়া, চাকুরী বিষয়ক সম্পাদক শফিক মিয়া, কার্যকরি কমিটির সদস্য বৃন্দের মধ্যে রয়েছেন বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা, মীর আব্দুর রহমান, আনোয়ার হোসেন ও হাসনাত খান।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার মোহাম্মদ আব্দুল হারিদ, কমিশনার মাওলানা আব্দুল মালিক ও কমিশনার হাজী মোহাম্মদ হাবীব।
সভায় তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ব্যক্তিদের জন্য দোয়ার পাশাপাশি সবাইকে তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক কাউন্সিলার শাহাব উদ্দিন বেলালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

