ব্রিটেনের হাউজ অব কমন্সে রহমত আলী ফাউন্ডেশনের বিশেষ সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩
ব্রিটেনের হাউজ অব কমন্সে ব্রিটিশ চ্যারিটি রেজিস্টার প্রাপ্ত সমাজ সেবায় নিয়োজিত সংগঠন রহমত আলী ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল-এর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার পপলার ও লাইম হাউস আসনের এমপি আপসানা বেগমের আয়োজনে পার্লামেন্টের ওয়েস্ট মিনস্টার হলে এই সভা হয়। সভায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের আলোচনার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে এবং শিক্ষক মিসবাহ উদ্দিন আহমদ ও সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদের যৌথ পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন সংগঠনের ট্রাস্টি ও স্পনসরবৃন্দ। এ সময় অনেকে নতুন করে ট্রাস্টিশিপ গ্রহণ করেন এবং তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন এমপি আপসানা বেগমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্পন্সরবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের সংগঠক কবি সুরুজ্জামান চৌধুরী, লেখক ও সাহিত্যিক আবুল কালাম আজাদ ছোটন, সাংবাদিক আনোয়ার শাহজাহান, নাসরীন শাহজাহান, সলিসিটর মনিরুজ্জামান, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মোহাম্মাদ শরীফুজ্জামান, মনির খান, নাজমুল হুদা, শেখ মোদাব্বির হোসেন, মোহাম্মদ ওয়ারিছ আলী, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আজিজ, মিডিয়া পার্সন ফজলুল হক ও সুহেল খান প্রমুখ। তারা তাদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন ও এ ব্যাপারে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
সভায় ফাউন্ডেশনের সমস্ত মানবিক কার্যক্রম পরিচালনার কথা শুনে এমপি আপসানা বেগম এ সংগঠনের প্রতিষ্ঠাতা, স্পন্সরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পাশাপাশি অন্যদের এ কাজে সাধ্যমত সহযোগিতা করার কথাও বলেন। একইসাথে তিনি হাউস অব কমন্সে সবাইকে আমন্ত্রণ জানাতে পেরেও আনন্দিত বলে জানান।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের সংগঠক কবি সুরুজ্জামান চৌধুরীর কবিতা পাঠ সবাইকে বিমোহিত করে। এ সময় তার মুখস্ত করা কয়েক পর্বের কবিতা ধারাবাহিকভাবে আবৃত্তি করেন। সেইসাথে প্রবাসীদের বিভিন্ন কর্মকান্ডের বিষয় তিনি কবিতার মাধ্যেমে তুলে ধরেন।
প্রসঙ্গত, আর্থ মানবতার সেবায় নিয়োজিত রহমত আলী ফাউন্ডেশন ২০১২ সাল থেকে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি ব্রিটেনের চ্যারিটি রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে বিগত দিনে দরিদ্র ও ছিন্নমূল পরিবারকে আর্থিক সহযোগিতা এবং বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাও প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে টিপিন সামগ্রী ও স্থানীয় দশঘর হাইস্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। বিগত কোভিডের সময় বিশ্বনাথ ও পার্শবর্তী এলাকায় মাস্ক, সেনিটাইজার ও অক্সিজেন সামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের একটি প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এছাড়া বিভিন্ন ঈদের ও বিগত বন্যার সময় কাপড়-চোপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ সংগঠনের প্রধান কার্যালয় পূর্ব লন্ডনের বাংলাটাউন ব্রিকলেনে এবং বাংলাদেশে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর বাজারে অবস্থিত। সংবাদ বিজ্ঞপ্তি

