বিএনপি নেতা আরিফ আহমেদের পিতৃবিয়োগ, লন্ডন মহানগর বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩
যুক্তরাজ্য বিএনপির সহ প্রবাসী বিষয়ক সম্পাদক ও জাসাস যুক্তরাজ্যের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম আরিফ আহমেদের পিতা মোহাম্মদ সিরাজ মিয়ার মৃত্যুতে লন্ডন মহানগর বিএনপি গভর শোক প্রকাশ করেছে।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সস্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মোহাম্মদ সিরাজ মিয়া (৮০ বছর) বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে সিলেট দক্ষিণ সুরমার মোগলা বাজার ইউনিয়নের খালোমুখ বাজার, বারইগাও নিজ বাড়িতে গত বৃহস্পতিবার সকাল ১০টার সময় ইন্তেকাল করেন। ওই দিন বাদ এশা জানাজান শেষে তাকে দাফন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

