হোয়াইটপিপার শেফ একাডেমীতে কোকিং প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২
বৃটেনের মূলধারার কারী শিক্ষা প্রতিষ্ঠান ডরসেটের হোয়াইটপিপার শেফ একাডেমীর নিজস্ব সেন্টারে কোকিং প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার এ কোকিং প্রদশনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে কোকারী স্কুলের শিক্ষা কার্যক্রম স্বরজমিন পর্যবেক্ষনের জন্য বিচারক হিসেবে ব্রিটিশ বেঙ্গল কারী এওয়ার্ড এর ফাউন্ডার ও সেলিব্রিটি শেফ আব্দুস সবুর খান এমবিইকে আমন্ত্রণ জানানো হয়। একাডেমীতে পৌঁছলে সবুর খানকে স্বাগত জানান হোয়াইটপিপার একাডেমীর ডাইরেক্টর লুইক স্টুয়ার্ট।
এতে সবুর খান এমবিই শেফ একাডেমীর ছাত্রদের রান্না করা প্রদর্শিত বিভিন্ন খাবারের স্বাদ পরীক্ষা করেন। এতে ছাত্রদের রান্না করা প্রদর্শিত খাবারের গুনগত মান ও স্বাদের প্রশংসা করেন।
উল্লেখ্য এ একাডেমীতে ইংল্যান্ড, সাউথ আফরিকা,ক্যারিবিয়া, সোদি আরব সহ বিশ্বের কয়েকটি দেশের ছাত্ররা কোর্সে অংশ নিচ্ছে।
হোয়াইটপিপার শেফ একাডেমীর ও একাডেমী ডাইরেক্টর লুইক স্টুয়ার্ট জানান,বছরে তিনটি সেশনে তারা কোর্স পরিচালনা করেন্। তাদের একাডেমী থেকে কোর্স গ্রহন করে ছাত্ররা বিভিন্ন দেশের যেকোনো পাঁচ তারকা হোটেল অনায়াসে চাকুরী নিতে পারে। এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেলের উ্চ্চ পদস্থ কর্মকর্তা ছাড়া উপস্থিত ছিলেন হোয়াইটপিপার একাডেমীর এডমিশন হেড কেইলী ফোরকিন, লিড টিউটর এন্ড হেড শেফ আল ব্রাডি, হেড অব স্টাডিস ক্লেয়ার আলেকজান্ডার ব্রাউন সহ আরো অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি

