জলবায়ু পরিবর্তন নিয়ে ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশন ইস্টবোর্ন শাখার সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষায় এক শতাব্দি পর আবারো বাংলাদেশে রোপন করা হবে মূল্যবান মিলিসিয়া এক্সেলসা প্রজাতীর গাছ। এই গাছটির বংশ বিস্তার ঘটাতে ১ লাখ ১০ হাজার বীজ বা শষ্য দেয়া হচ্ছে বাংলাদেশকে। এর ফলে দূষিত কার্বন ড্রাইঅক্সাইড শোষণ করে পরিবেশে ভারসাম্য বজায় রাখবে।
গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে জলবায়ু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশন ইস্টবোর্ন শাখার আয়োজিত এক সেমিনারে বিষয়টি তুলে ধরা হয়।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন রোধে কিছু জরুরী প্রস্তাবনা শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইয়ান ইলগী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যন মজমিল হোসাইন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক মেয়র ও কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এম বি ই, সৈয়দ এনামুল ইসলাম, মুরাদ কোরাইশী, আনছার আহমেদ উল্লাহ, শাহ শামীম, মোহমদ তারিফ, মইনুল হক, আমিনুল হক জিল্লু, সায়েদ আহমদ সাদ, বাবুল খান, দারা মিয়া প্রমুখ।
সেমিনারে মানবসৃষ্ট প্রাকৃতি দুযোর্গ থেকে বাংলাদেশের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এতে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাথ্য দিয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

