‘স্বাধীনতার ৫১ বছর পরও বৃটেন প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের মূল্যায়ন করা হয়নি’
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকের উদ্যোগে ৫১ ৩ম বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর শনিবার বিকাল ৬ টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম রাব্বানী ও যুগ্ম সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও রাজনীতিবীদ হাজী মোহাম্মদ হাবীব।
আলোচনায় অংশ গ্রহণ করেন কে এম আবু তাহের চৌধুরী, আমীর উদ্দিন আহমদ মাষ্টার, ফজলুল করিম চৌধুরী, সংগঠনের ট্রেজারার সৈয়দ সুহেল আহমদ, কবি শিহাবুজ্জামান কামাল, মাওলানা আব্দুল কুদ্দুছ, ইঞ্জিনিয়ার আবুল হোসেন, রফিক চৌধুরী, আবুল মিয়া ও মুহাম্মদ নুরুল হক প্রমুখ।
সভায় মুক্তিযুদ্ধে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবীর এম এ জি ওসমানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সেক্টর কমাণ্ডার বীর মুক্তিযাদ্ধা জিয়াউর রহমান বীরোত্তম এবং সকল সেক্টর কমাণ্ডার ও মুক্তিযোদ্ধাদেক শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও সমরনায়ক জেনারেল ওসমানী আজ অবহেলিত। ইতিহাসের পাতা থেকে ওসমানীর অবদানকে কেউ মুছে ফেলতে পারবেনা। তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর পরও বৃটেন প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের মূল্যায়ন করা হয়নি। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি। রাজনৈতিক স্বাধীনতা হলেও আজ পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা,মানবাধিকার ও আইনের শাসন সুনিশ্চিত করা যায়নি। সভায় স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত করে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

