হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ব্লু ব্যাজ প্রদর্শন করায় একদিনে ১২টি গাড়ি জব্দ
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
টাওয়ার হ্যামলেটসে টার্গেটেড অ্যাকশনের দিনে ২৫০ টিরও বেশি ব্লু ব্যাজ চেক করা হয়েছিল। ব্লু ব্যাজ সেই সকল গাড়ি ব্যবহারকারীদেরকে গন্তব্যের কাছাকাছি পার্ক করার অনুমতি দেয় যাদের অক্ষমতা বা স্বাস্থ্যগত দুর্বলতা রয়েছে। যাই হোক, দুঃখজনকভাবে কিছু লোক নিজেরাই বিক্রি করতে অথবা ব্যবহার করার জন্য এই ব্লু ব্যাজ চুরি করে, কিংবা সেগুলি কখনও কখনও প্রতারণামূলকভাবে ব্যবহার করা হয়।
টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার (থিও বা টিএইচইওস) এবং মেট্রোপলিটন পুলিশ সহ কাউন্সিলের পার্কিং এবং মোবিলিটি সার্ভিসেস এবং জালিয়াতি তদন্ত ইউনিট সারা বারা জুড়ে ব্লু ব্যাজ পরীক্ষা করার জন্য একটি দিন পরিচালনা করেছে।
বিশেষ এই অপারেশন চলাকালীন, ২৫টি ব্যাজ চুরি হিসাবে চিহ্নিত করা হয় এবং ফলস্বরূপ ১২টি গাড়ি জব্দ করা হয়। একজন মৃত ব্যক্তির নামে বরাদ্দকৃত একটি ব্যাজ ব্যবহার করা হচ্ছিল এবং অন্যটির মেয়াদ শেষ হয়ে গেছে। আরও চারটি ব্যাজ ব্যবহার করা হচ্ছিলো, যেগুলো হারিয়ে গেছে বলে রিপোর্ট করা হয়েছে। কাউন্সিলের জালিয়াতি তদন্তকারী টিম এসব তদন্ত করছে এবং ব্লু ব্যাজ অপব্যবহারকারী সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে।
কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ, কাউন্সিলর অহিদ আহমেদ এ প্রসঙ্গে বলেন, “নীল ব্যাজের অপব্যবহার এবং চুরি কোনো শিকারহীন অপরাধ নয়। আপনার নয় এমন একটি ব্যাজ অবৈধভাবে ব্যবহার করে টাওয়ার হ্যামলেটের হাজার হাজার নিবন্ধিত নীল ব্যাজধারীদের মধ্যে কোন একজনের পার্কিং স্থান ব্যবহারের সুযোগ সীমিত করছেন, অথচ প্রকৃত অর্থেই এই স্থানটি তাদের জন্য প্রয়োজন।
তিনি বলেন, “আমরা ব্লু ব্যাজ যাচাই কার্যক্রম চালিয়ে যাব এবং যারা অবৈধভাবে এই ব্লু ব্যাজ ব্যবহার করছে তাদের সনাক্ত করা হবে।” অবৈধভাবে ব্লু ব্যাজ ব্যবহারকারী কারো সম্পর্কে রিপোর্ট করতে চাইলে টাওয়ার হ্যামলেটসে ইমেল করুন। আপনি যদি নীল ব্যাজের জন্য আবেদন করতে চান, অনুগ্রহ করে ব্লু ব্যাজ স্কিম সম্পর্কে জানতে টাওয়ার হ্যামলেটসের সাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

