টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ডের মনোনয়ন এখন উন্মুক্ত
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২
টাওয়ার হ্যামলেটসে যারা থাকেন, কাজ করেন বা অধ্যয়ন করেন এমন বিশেষ মানুষ আছেন যারা তাদের কমিউনিটির জন্য নিবেদিত এবং অন্যদের জীবনকে উন্নত করছেন। টাওয়ার হ্যামলেটস সিভিক এওয়ার্ড হলো বারার আঙসাং হিরোজ অর্থাৎ নিরবে যারা সমাজের, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানানোর একটি দুর্দান্ত সুযোগ।
আপনি যদি এমন কাউকে চেনেন যার জন্য আমাদের সকলেরই গর্ব করা উচিত, তাহলে আগামী ১৫ জানুয়ারী ২০২৩ রবিবারের মধ্যে আপনার মনোনয়ন আমাদের কাছে পাঠিয়ে দিন। মনোনয়ন পাঠাতে এবং সিভিক এওয়ার্ড সম্পর্কিত সকল তথ্য পেতে টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

