ক্যান্সারাক্রান্ত রোগীর পাশে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশন ইউকে
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২

সিলেটের টুলটিকর ইউনিয়নের কালেক্টর বালুচর জোনাকি নিবাসী ক্যান্সার রোগে আক্রান্ত মাসুক আহমদের পাশে দাঁড়িয়েছে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশন ইউকে। এসোসিয়েশনেরর পক্ষ থেকে ক্যান্সারক্রান্ত মাসুক আহমদের চিকিৎসার জন্য নগদ ১ লাখ ৫১ হাজার টাকা প্রদান করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর সোমবার মাসুক আহমদের হাতে টাকা তুলে দেয়া হয়। উক্ত টাকা প্রবাসে বসবাসরত বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের সদস্যদের সহযোগিতায় সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টুলটিকর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও জোনাকি সামাজিক সংস্থার উপদেষ্টা শাহ আলম, আল ইসলাহ সামাজিক সংস্থার সাবেক সভাপতি আল মামুন খান, সংস্থার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মো: সালাউদ্দিন, টুলটিকর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জমির উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তরুণ সমাজসেবক হিরন মাহমুদ নিপু, সমাজসেবক আফজল হুসেইন, ফোকাস সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিসবাহুর রহমান, স্বেচ্ছাশ্রম সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সুমন, তরুণ সমাজসেবক নোমান আহমদ প্রমুখ।
এছাড়া গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের ইউকের পক্ষ থেকে জোনাকি আবাসিক এলাকার বাসিন্দা মেহেরুন নেছার বিয়েতে বিশ হাজার টাকা এবং একই এলাকার বৃষ্টি বেগমের বিয়েতে দশ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

