যুক্তরাজ্যে বৃহত্তর গলমুকাপন প্রবাসী কল্যাণ পরিষদ গঠন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২
যুক্তরাজ্যে বসবাসরত ওসমানীনগর উপজেলার বৃহত্তর গলমুকাপন গ্রামের সকল প্রবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ডিসেম্বর সোমবার বিকাল ২ টায় যুক্তরাজ্যের মিলটেনকিন্স উইলটন হলে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের দুই বারের সাবেক সফল চেয়ারম্যান মাহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মুফতি মাওলানা মাসরুর আহমদ বুরহান।
সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বৃহত্তর গলমুকাপন গ্রামের প্রবাসীবৃন্দ গ্রামের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে দেশ বিদেশের সবাই ঐক্যবদ্ধ থেকে গ্রামের সার্থকে দল, মতের উর্ধ্বে থেকে একযোগে কাজ করার জন্য ঐক্যমত পোষণ করেন।
এসময় সবার সিদ্ধান্তের ভিত্তিতে বৃহত্তর গলমুকাপন প্রবাসী কল্যাণ পরিষদ নামে একটি সমাজিক সংগঠন করা হয়। উপস্থিত সবাইকে এ সংগঠনের সদস্য রেখে সাবেক চেয়ারম্যান মাহমদ আলীকে সদস্যমন্ডলির সভাপতি মনোনীত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তারা হলেন, হাজী আনহার উল্লাহ, হাজী তফুর মিয়া, হাজী লালা মিয়া, হাজী নজীর মিয়া, হাজী আহমদ আলী, হাজী এমদাদ আলী, মামুন মুহি উদ্দিন, আতার মিয়া, হাজী আরিফ উল্লাহ, আনওয়ার মিয়া, মাহমুদ হুসাইন, সুজন মিয়া, ফয়সল আহমদ, নিজাম উদ্দিন, মাসুদ আহমদ, ফারুক মিয়া, মাহমুদ মিয়া, ফয়জুর রহমান, খুকন মিয়া, মকনুন মুহিউদ্দিন, মোঃ রুহুল আমীন, জাবেল আহমদ, রাসেদ আহমদ, জুমেল মিয়া, ফয়সল আহমদ, আফজল আহমদ, মিনহাজুল আম্বিয়া জাকের প্রমুখ। সভায় জীবিত সবার কল্যাণ এবং মৃতদের মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসরুর আহমদ বুরহান। সবাইকে খাবার পরিবেশন করেন উইলটন হলের স্বত্বাধিকারী প্রবাসী হাজী মোহাম্মদ তুফুর মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি

