যুক্তরাজ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২
যুক্তরাজ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ১০ ডিসেম্বর শনিবার সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগ যুক্তরাজ্যের ১৮টি সক্রিয় মানবাধিকার সংগঠনের সমন্বয়ে ওয়েস্ট মিনিষ্টারের পার্লামেন্ট স্কয়ার থেকে ১০ ডাউনিং স্ট্রিট পর্যন্ত একটি র্যালী অনুষ্ঠিত হয়েছে।
ফ্যাসিজম নেভার এগেইন এন্ড রিয়েস্টোর ডেমোক্রেসি ইন বাংলাদেশ স্লোগান সম্বলিত ব্যানার ফ্যাষ্টুনসহ র্যালীতে অংশ নেয় যুক্তরাজ্যে বসবাসরত মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
র্যালি অংশগ্রহনকারী মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে ছিল, পিস ফর বাংলাদেশ, সিটিজেন মুভমেন্ট ইউকে, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস (এসডিআর), নিরাপদ বাংলাদেশ চাই ইউকে (এনবিসি), ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, হিউম্যানিটি ক্লাব ইউরো বিডি, জাস্টিস ফর বাংলাদেশ, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকে, সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে, রাইট কনসার্ন, রাইট মুভমেন্ট ইউকে, স্ট্যান্ড ফর বাংলাদেশ, ইক্যূয়াল রাইটস ইন্টারন্যাশনাল, সাপোর্ট লাইফ ইউকে, ইউনিভার্সাল ভয়েজ ফর জাস্টিস, ভয়েজ ফর জাস্টিস এন্ড রাইটস, ভয়েজ ফর জাস্টিস, হোয়াইট পিজিয়ন ইত্যাদি সক্রিয় মানবাধিকার সংগঠন।

র্যালিটি আয়োজনে সমন্বয়কের ভ‚মিকা পালন করেন সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির ইউকে প্রতিনিধি ও আমার দেশ ইউকে-এর নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান। র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. হাসনাত এম হোসেইন এমবিই, এম এ মালিক, তেহরিক-এ-কাশ্মিরের সেক্রেটারি সলিসিটর রায়হানা ইয়াসমিন আলী প্রমুখ।
মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও পিস ফর বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মোঃ মাহিন খান, পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান ও আইনজীবী মোঃ ডলার বিশ্বাস, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, বিপ্লব পোদ্দার, মেজর অব জাকির হোসেন, অনলাইন অ্যাক্টিভিষ্ট মোঃ তরিকুল ইসলাম, মুসলিম খান, সাবেক ছাত্র নেতা রায়হান উদ্দিন, কমিউনিটি নেতা আবদুল্লাহ আল মুনিম, মানবাধিকার কর্মী মোঃ তারিকুল ইসলাম, নওশিন মোস্তারি মিয়া সাহেব প্রমুখ।
বক্তারা বাংলাদেশে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সৈরশাসনের অবসান ও গনতন্ত্রের মুক্তি কামনা করেন।
১০ ডাউনিং স্ট্রিটে অনলাইনে যুক্ত হয়ে সমাপনি বক্তব্য রাখেন আমার দেশ সম্পাদক তুরস্কে নির্বাসিত মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়ে নিয়েছে। বিচারবহির্ভূত হত্যা, গুম ও আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলীয় নেতাকর্মীদের খুন করছে। মানুষের প্রতিবাদ ও কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছে নানা রকম আইন করার মাধ্যমে। মানবাধিকারকে ভুলুন্ঠিত করে এই সরকার ক্ষমতা আঁকড়ে থাকতে চাচ্ছে। বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রাদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মাহমুদুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

