ঢাকায় বিএনপির নেতাকর্মী হত্যা, গণগ্রেফতার, বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপি প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২
ঢাকায় সরকারের পেটুয়া বাহিনী পুলিশ ও যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের গণগ্রেফতার, বর্বরোচিত হামলা, নির্যাতন ও শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা প্রদানের প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপি প্রতিবাদ সভা করেছে। গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের আলতাব আলী পার্কে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, সহ-সভাপতি আব্দুর রব, সহ-সভাপতি কদর উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল শরীফ মোহাম্মদ করিম, সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান, যুব বিষয়ক সম্পাদক জমির আলী, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাকসুদুল হক শাকুর, আমির হোসেন, রানা আহমেদ সোহেল, মুজিবুর রহমান, আব্দুল হক শাওন, হোসেন আহমদ, শেরওয়ান আলী, মোঃ আশরাফুল আলম, আল মোনিম, হেদায়েতুল ইসলাম, সামসুল হক, সাঈদ সারোয়ার টিটু, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, নাঈম তালুকদার, মো:ফজল আহমদ, আলী হোসাইন, গোলজার আহমদ, মোঃ তারেক উদ্দিন, আলী উজ্জল, কামাল আহম, শুভাশীষ দাশ, শাহরিয়ার জয় প্রমুখ।
মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আন্দোলন-সংগ্রাম ও সমাবেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার গণজোয়ার ঠেকাতে না পেরে পেটুয়া বাহিনী পুলিশের সাথে তাদের দলের সন্ত্রাসীদের হাতে অস্ত্র দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জনসাধারণের উপর আতর্কিতভাবে গুলি চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ শত শত নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে। কিন্তু জনগণ আজকে জেগে উঠেছে। তাদেরকে আর দাবিয়ে রাখা যাবে না। অবিলম্বে এই সরকারের পতনে ঘটিয়ে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি

