স্বেচ্ছাসেবক সম্মাননায় ভূষিত হলেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণী শিরিন জিসা ব্রাসিল
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২
সেন্ট জন এম্বুলেন্স এর লন্ডন রিজিয়নে এক দশক স্বেচ্ছাসেবক হিসেবে অনন্য ভূমিকা রাখায় ব্রিটিশ বাংলাদেশী তরুণী শিরিন জিসা ব্রাসিল বিশেষ সম্মানায় ভূষিত হয়েছেন।
গত ২৭ নভেম্বর লন্ডনের ক্লার্কেনওয়েলের দ্যা প্রিওরি চার্চ অব দ্যা ওর্ডার অব সেন্ট জন গ্রেটার লন্ডন প্রিওরি গ্রুপ অব সেন্ট জন আয়োজিত লন্ডন রিজিয়নের বিশেষ এওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে শিরিনের হাতে বিশেষ সম্মাননা এওয়ার্ড তুলে দেয়া হয়।

সেন্ট জন অ্যাম্বুলেন্স হলো যুক্তরাজ্যের রয়েল চ্যারিটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল দেশে জনগণের কল্যাণে জরুরী প্রাণ রক্ষার্থে দেশের অতিরিক্ত ইউনিট ফোর্স সার্ভিসে সর্বদা প্রস্তুত। সংবাদ বিজ্ঞপ্তি

