টিভি ওয়ানের দ্বিতীয় ন্যাশনাল কোরআন কম্পিটিশন : চ্যাম্পিয়ন আব্দুল্লাহি
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২
ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন টিভি ওয়ানের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ন্যাশনাল কোরআন কম্পিটিশন। প্রাথমিক পর্বে প্রায় ৫ হাজার প্রতিযোগি অংশ নিলেও কয়েক ধাপ শেষে ফাইনাল রাউন্ডে ১০জন প্রতিযোগিকে নিয়ে সাজানো হয় গ্রান্ড ফিনালে। গত ৪ ডিসেম্বর রোববার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে হাজারেরও বেশি মুসল্লির উপস্থিতিতে নির্বাচিত হয় সেরা তিন।
টিভি ওয়ানের এই আয়োজন ব্রিটেনে শিশুদের বিশুদ্ধ কোরআন শিক্ষায় আগ্রহী করে তুলবে বলে মনে করেন গ্রান্ড ফিনালে দেখতে আসা দর্শক ও অতিথিরা।
কারি মোরশেদ হাবিবের পরিচালনায় হল ভর্তি দর্শকদের উপস্থিতিতে একের পর এক মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন সেরা ১০ প্রতিযোগি।

বিচারকদের রায়ে নতুন চ্যাম্পিয়ন হয় আব্দুল্লাহি দাইয়া ফারাহ আলী, দ্বিতীয় ইলিয়াস হামিদ সুলতান এবং তৃতীয় হয় মারিয়াম। সেরা দশের বাকি সাত প্রতিযোগি হচ্ছেন ইউসুফ মোরসালিন হোসেন, সোলেমান নাফিজ, সিলভিয়া আকতার, নিশাদ বিনতে সাঈদ, মোহাম্মদ উমর রহমান, মাহরুছ খালিদ, মাহির রহমান।

ব্রিটেনের শিশুদের জন্য টিভি ওয়ানের আয়োজনের কারণ তুলে ধরে প্রতিষ্ঠানের ডায়রেক্টর শায়খ আব্দুর রহমান মাদানী বলেন, এই আয়োজনের ফলে শিশুরা কোরআনের প্রতি আরো আকৃষ্ট হবে এবং ভবিষ্যত নেতৃত্ব সৃষ্টি হবে। তিনি এই আয়োজন সফল করায় স্পন্সরসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সু-শৃঙ্খল ও সুন্দর পরিবেশে হাজারো দর্শকদের উপস্থিতে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলেদেন অতিথিরা। আর শিশুদের সুন্দর পারফরমেন্স দেখে অভিভূত অভিভাবক-সুধিজন। টিভি ওয়ানের এ ধরনের আয়োজনে পাশে থাকার ঘোষণা কমিউনিটির মানুষদের। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার কথা জানান টিভি ওয়ানের আরেক ডায়রেক্টর শায়খ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে টিভি ওয়ানের ইসলামিক অনুষ্ঠানগুলো অব্যাহত রাখতে কমিউনিটির সহযোগিতা কামনা করে ফান্ড রেইজ করা হয়। ফান্ড রেইজ অনুষ্ঠান পরিচালনা করেন আজমল মাসরুর। এছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ী ও চ্যারিটি সংগঠনের নেতাদের বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

