লন্ডনে খেলাফত মজলিসে আলেম উলামা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের যোগদান
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে লন্ডনে একটি বিশেষ দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ডিসেম্বর রোববার ইস্ট লন্ডনের একটি মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মুফতি ছালেহ আহমদ ও সহসেক্রেটারি মাওলানা শায়খ নাজিম উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে আলহাজ্ব মাওলানা আতাউর রহমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তাহার হুকুম পালন করা। ব্যাক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাওয়া। এই মহান লক্ষ্য নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস তার নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি ছালেহ আহমদ বলেন, খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা নিছক কোন রাজনীতি নয়। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করা বড় একটি ইবাদত। আমাদেরকে ইবাদত মনে করেই বাংলাদেশ খেলাফত মজলিস করতে হবে। তিনি আল্লাহ জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আপোষহীন কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকার নিচে সমাবেত হতে সকলের প্রতি আহবান জানান।
দাওয়াতি মাহফিলে লন্ডন কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি কবি আলহাজ্ব সৈয়দ রফিকুল হক, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ ভুঁইয়া, ইমাম মাওলানা এম এন ইসলাম, তরুণ কমিউনিটি এক্টিভিস্ট মাওলানা মুহাম্মদ মুছা চৌধুরীসহ বেশ কয়েকজন বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।
উপস্থিতি নেতৃবৃন্দ যোগদান কারি ব্যক্তিদের হাতে সংগঠনের বিভিন্ন প্রকাশনা সামগ্রী তুলে দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে স্বাগত জানান। দাওয়াতি মাহফিলে লন্ডন মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সিরাজসহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

