ইস্ট লন্ডন মসজিদ স্বাস্থ্য মেলা ৯ ডিসেম্বর শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২
আগামী শুক্রবার ৯ ডিসেম্বর, সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত, হোয়াইটচ্যাপেল রোডস্থ ইস্ট লন্ডন মসজিদে আয়োজিত স্বাস্থ্য মেলায় যোগদানের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
হেলথ এবং ওয়েলবিয়িং চ্যাম্পিয়ন অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত পেশাজীবিদের সাথে কথা বলার পাশাপাশি বিনামূল্যে ফ্লু এবং কোভিড-১৯ টিকা দেওয়ার সুযোগ থাকবে এই মেলায়। সেখানে উর্দু ও বাংলা উভয় ভাষাভাষীরাও থাকবেন। ফ্লু এবং কোভিড-১৯ জীবনের জন্য হুমকি হতে পারে এবং শীতকালে যখন আমরা ঘরের ভিতরে ভিড় করি, তখন এই ভাইরাসগুলি আরও সহজে ছড়িয়ে পড়তে পারে।
এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করার সর্বোত্তম উপায় হল টিকা নেওয়া। অন্যান্য ভ্যাকসিন কেন্দ্রগুলি সম্পর্কেও যাবতীয় তথ্য পেতে চাইলে ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

